নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনির বিভিন্ন বাজারে ইরি ধানের বীজ বিক্রয়ের ধুম।

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বিভিন্ন বাজারে বীজ ধান বিক্রির ধুম পড়েছে। পছন্দের বীজ ধান কিনতে কৃষকরা হুমড়ি খেয়ে পড়েছেন ডিলার গুলোতে। ডিলাররাও অল্প লাভে রীতিমতো প্রতিযোগিতা মূলক ব্যবসা করছেন। ১৭ নভেম্বর রবিবার দেখা যায়, আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে বিভিন্ন বীজ ডিলারের দোকানে কৃষক ক্রেতাদের ভীড়। তারা তাদের পছন্দ মতো বীজ কিনতে দামদর কষাকষি করছেন। এবার সরকারি বীজ ব্রি-২৮ ও ব্রি ২৯ ধানের পাশাপাশি হীরা, হীরা-২, হীরা ১৯, হীরা ৬, ছক্কা, ব্রাক-১৭,ব্র্যাক-৭৭৭,আলোড়ন,শক্তি,শক্তি-২,আপতাফ-৭০,আপতাফ-১০৮,আপতাফ-১০৬,ভিত্তি-২৮  তেজ, শক্তি, সোনার বাংলা, আপ্তাব, নবীন, ইস্পাহানী, সহ অসংখ্য প্রাইভেট কোম্পানীর বাহারি প্যাকেটের বীজ ধান বাজার সয়লাব হয়ে গেছে। এর মধ্যে সরকারি ১০ কেজি বস্তার বীজ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা দরে। প্রাইভেট কোম্পানী গুলোর প্রতি ২কেজি বীজ ১৬০ টাকা থেকে ২৯০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।এসব বীজের মধ্যে কম সময়ে বেশি ফলনের আশায় কৃষকরা হাইব্রিড জাতের বীজ বেশি কিনতে দেখা যায়। এ সময় কৃষক ক্রেতাদের মধ্যে অনেকে জানান, গত বছর হাইব্রিড জাতের ধানের ফলন ভালো হওয়ায় এবার আমরা এসব বীজ কিনেছি। বীজ বিক্রেতা অলোক কুমার দেবনাথ জানান, এবার বীজ ধানে বাজার সয়লাব হয়ে গেছে। তাই প্রতিযোগিতা মূলক ব্যবসা করতে গিয়ে আমরা অল্প লাভেই বিক্রি করছি। আশাশুনি  উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম জানান, বীজে বাজার সয়লাব হওয়ায় কৃষকরা কিছুটা হলেও কম দামে কিনতে পারছেন।আমরাও সেটা চাই। তবে কেউ উচ্চমূল্যে বীজ বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে সরকার অনুমোদনহীন কোন বীজ বিক্রি করা যাবে না। কোন ধরণের অনিয়ম যাতে না হয়, এ জন্য আমরা ডিলারগুলো নিয়মিত তদারকি করছি। এদিকে-গত বছর বোরো ফসল ভাল হওয়ায় কৃষকরা এবার জমি আবাদে আরো বেশি উৎসাহিত হয়েছেন। ইতোমধ্যে বীজতলা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। সেই সাথে চলছে বোরো জমি পরিছন্ন করার কাজ। বীজতলা তৈরি করে যার যার চাহিদা অনুযায়ী বীজ ধান সংগ্রহ করতে ডিলারগুলোতে ঝাঁপিয়ে পড়েছেন কৃষকরা।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে