নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা



 জামায়াতে ইসলামীর গণ সংযোগ পক্ষ ২০২৫ উপলক্ষে আশাশুনি উপজেলায় কর্মরত গণ মাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে জামায়াত কার্যালয়ে রবিবার দুপুর ১২ টায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
জামায়াতের জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন। উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুসের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সভাপতি জি এম আল ফারুক, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক এস কে হাসান, সাবেক সেক্রেটারী সমীর রায়, জামায়াতেন উপজেলা সহ-সেক্রেটারী ডাক্তার রোকনুজ্জামান, মিডিয়া বিভাগের সভাপতি শাহ অহিদুজ্জামান শাহিন,  সাংবাদিক এম এম সাহেব আলী, শরিফুল ইসলাম। সভায় জামায়াতের মিডিয়া সেক্রেটারি জাকির হোসেন, সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, আলী নেওয়াজ, সোহরাব হোসেন, আকাশ হোসেন, এসএম মোস্তাফিজুর রহমান, নুর আলম, বিএম আলাউদ্দিন, গোপাল কুমার মন্ডল, আরিফুল ইসলাম, লিংকন আসলাম, মাহবুবুল হাসনাইন টুটুল, ইয়াছিন আরাফাত, রুহুল আমিন, আমিরুল ইসলাম, এস এম সাইদুল ইসলাম, অহিদুজ্জামান প্রমুখ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। 
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর এবারই আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি। গত ৫ আগষ্ট থেকে বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামী তাদের আদর্শকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে পারছে। আগে কখনো সরকারি দলের সাথে, কখনো বিরোধী দলের সাথে জোট বেঁধে কাজ করলেও স্বাধীন স্বত্বা নিয়ে কাজ করতে পারিনি। জামায়াত নেতা কর্মীরা বিগত বছর গুলো স্বৈরশাসকের হাতে সর্বোচ্চ নির্যাতন ও নিপীড়নের শিকার হলেও নীতি-নৈতিকতার সাথে আপোষ করেনি। বর্তমান অন্তরবর্তীকালীন সরকার সংস্কারের মধ্য দিয়ে এমন একটি নির্বাচন কাঠামো দাঁড় করাবেন যাতে করে বাংলাদেশের মাটিতে আর কোনদিন কোন প্রকার স্বৈরাচার জন্ম নিতে না পারে। 
উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন, আমরা গণমাধ্যমের শতভাগ স্বাধীনতায় বিশ্বাস করি। আপোষহীন ভাবে সত্য প্রকাশ করার দাবী জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের পাশে আমাদের সংগঠন সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। গণমাধ্যম কর্মীরা আমাদের বিষয়ে যেকোনো ধরনের সংবাদ অকুণ্ঠ চিত্তে তুলে ধরবেন কেননা জামায়াতে ইসলামী সব সময় জবাবদিহিতায় বিশ্বাসী।


Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে