নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনিতে নদী খননের মাটি অবাধে বিক্রি,প্রশাসন নীরব।।

আশাশুনি উপজেলা কুল্যায় গুনাকরকাটি ব্রীজ সংলগ্ন স্থানে অবাধে বিক্রি হচ্ছে বেতনা নদী খননের মাটি। প্রশাসন নীরব,দেখে মনে হচ্ছে দেখার যেন কেউ নেই। প্রভাবশালীনেতারা দিনে ও রাতে মাটি বিক্রি অব্যহত রেখেছে। কেউ আবার পানি উন্নয়ন বোর্ড থেকে ৪০ হাজার ফুটের অর্ডার নিয়ে লক্ষ লক্ষ ফুট মাটি বিক্রি করছে। কিন্তু তাদের রুখবে কে?  এমন প্রশ্ন স্থানীয় সচেতন মহলের। কেউ ভাটায় মাটি বিক্রি করছে। জানাযায় বিভিন্ন মহলে মোটা অংকের টাকা দিয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে কুল্যা গুনাকরকাটি ব্রীজ সংলগ্ন স্থানে গেলে দেখা যায় ব্রীজের পাশে বেকু দিয়ে মাটি কেটে ডাম্পার গাড়িতে ভরে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। কয়েকটি ডাম্পার গাড়ি লাইন দিয়ে মাটি নিচ্ছে। এসব ডাম্পার গাড়িতে মাটি বহনের ফলে রাস্তা ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্থানীয়রা জানায় কিছুদিন আগে বৃষ্টির ফলে রাস্তায় কাঁদা থাকায়  সড়কে দুর্ঘটনা ঘটেছে। তথ্যঅনুসন্ধানে জানা যায় মাটির অর্ডার নিয়েছে ৪০ হাজার ফুট। কিন্তু বিক্রি হয়েগেছে লক্ষাধিক ফুট মাটি। এখনও মাটি বিক্রি অব্যহত আছে। প্রতি ডাম্পার মাটি বিক্রি হচ্ছে ৯০০/১০০০ টাকায়। দুরে গেলে দাম বেশি। এবিষয়ে কুল্যা ইউপি চেয়ারম্যান ওমরছাকি পলাশের সাথে কথা বললে তিনি জানান আমি প্রশাসনকে জানিয়েছি। এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও সাদিউরের সাথে কথা বললে তিনি জানান আমরা অর্ডার দিয়েছি। কিন্তু কম মাটির অর্ডার নিয়ে বেশি মাটি বিক্রির বিষয়ে তিনি কোন উত্তর দেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সাথে কথা বললে তিনি জানান তারা অর্ডার নিয়েছে, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেন। রাস্তা ক্ষতিগ্রস্থ হলে চেয়ারম্যানকে জানান। এবিষয়ে এলাকাবাসি জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর







আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে