নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে মাদক ব্যবসায়ী মিনু দম্পতিকে গ্রেপ্তারের দাবিতে পোস্টারিং

ছবি- সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার মাদক ব্যবসায়ী ডজন খানিক মাদক মামলার আসামী মিনু বেগম ও তার স্বামী আমিনুর হোসেনকে গ্রেপ্তারের দাবিতে এলাকায় পোষ্টারিং ও মানবন্ধন করেছে গ্রামবাসী। যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে গত কয়েকদিন যাবত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোষ্টারিং করেছেন তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার, থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের মিনু বেগম, স্বামীসহ তার পরিবারের লোকজন দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করছে। মিনু বেগমের বিরুদ্ধে মাদকদ্রবের প্রায় ডজন খানের মামলা রয়েছে। মাদকসহ বেশ কয়েক বার মিনু বেগম গ্রেপ্তার হয়। কিছুদিন পর সে জামিনে বের হয়ে আবারো মাদকের ব্যবসায় জড়িয়ে পরেন। গ্রামে মাদক ব্যবসা চালিয়ে যাবার কারনে অনেক যুবক মাদকে আসক্ত হয়ে জীবন ধংসের দিকে ধাবিত হচ্ছে। মিনু বেগমকে মাদক ব্যবসা না করার জন্য গ্রামের লোকজন বার বার তাগিদ দিলেও তিনি মাদকের ব্যবসা চালিয়ে আসছে। ফলে যুব সমাজ মাদকে আসক্ত হয়ে পরায় পরিবারের লোকজন অশান্তিতে ভুগছেন। এদিকে ছোট জিনইর-সহ এলাকার কয়েকটি গ্রামের মানুষ মাদকের ছোবল থেকে রক্ষা করার জন্য মিনু বেগম ও তার স্বামী আমিনুর হোসেনকে গ্রেপ্তারের দাবিতে গত এক সপ্তাহ যাবত এলাকার বিভিন্ন স্থানে পোষ্টারিং ও মানববন্ধন করেছেন। ছোট জিনইর গ্রামের জামিল হোসেন রাসু, খন্দকার বাবু মিয়াসহ অনেকেই জানান, নিষেধ করা সত্বেও মিনু বেগম ও তার স্বামী প্রসাশনের চোখ ফাঁকি দেয়ে মাদক ব্যাবসা করছেন। আমরা দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানাই।
মিনু বেগম বলেন, আগে মাদক ব্যবসা করেছি এবং কয়েকটি মামলা রয়েছে ও হাজত খেটেছি। এখন মাদক ব্যবসা করিনা। আমার বাড়ি ঘর ভেঙ্গে দেয়ায় ছোট জিনইর গ্রাম থেকে সরে অন্যত্র ভাড়া বাসায় রয়েছি।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, রেনু বেগম ও তার স্বামীকে এলাকায় পাওয়া যায়না। এলাকায় মাদক ব্যবসা করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর