বগুড়ার আদমদীঘিতে বাঁশঝাড়ের নীচে মাচংয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় চারজন জুয়াড়িকে গ্রেফতার করেছে চাঁপাপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের চকবাড়িয়া উত্তরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার চকবাড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে বাবুল হোসেন (৩৬), আছের সরদারের ছেলে ময়নুল হক (৩৫), মোজাহার হোসেন মোজার ছেলে জালাল উদ্দিন (২৫) ও হাছেন আলীর ছেলে বাদল হোসেন (৩৫)। এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার বোর্ডে থাকা ৪৩০ টাকা, একসেট প্লেকার্ড তাস, ৩টি অর্ধ পোড়ানো সাদা মোমবাতি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের চকবাড়িয়া গ্রামের জনৈক ব্যক্তির দোকানের পিছনে বাঁশঝাড়ের নীচে বাঁশের তৈরী মাচংয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে চাঁপাপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ওই চারজন জুয়াড়িকে গ্রেফতারসহ সরঞ্জাম জব্দ করে।
আদমদীঘ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে গত মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
২ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে
৬ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
১০ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১১ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে
১১ দিন ২ ঘন্টা ৬ মিনিট আগে
১৪ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১৭ দিন ৫০ মিনিট আগে