পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে মশার উৎপাত, দুর্ভোগে শিক্ষার্থীরা

রাজশাহী কলেজের ঐতিহ্যবাহী মুসলিম ছাত্রাবাসের পাশে জলাবদ্ধতা ও অপরিচ্ছন্নতার কারণে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। এতে প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে আবাসিক শিক্ষার্থীদের। মশার কামড়ে অসুস্থ হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।


শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে মশার উপদ্রব অস্বাভাবিকভাবে বেড়েছে। বিশেষ করে রাতে মশার কামড়ে ঘুমানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।


শিক্ষার্থীরা বলছেন, রাজশাহী কলেজের ঐতিহ্যবাহী ছাত্রাবাসে এমন দুর্ভোগ দীর্ঘস্থায়ী হলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ চরমভাবে ব্যাহত হবে। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের এই দুর্ভোগের অবসান ঘটানো।


ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী খালিদ বলেন, দিনের বেলায়ও রুমে অবস্থান করা যাচ্ছে না। মশার উৎপাতে পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে গেছে। এখন রমজান মাস চলছে, রাতে দ্রুত ঘুমাতে হয়। কিন্তু মশার উৎপাতে আমাদের জন্য বিভীষিকাময় হয়ে দাঁড়িয়েছে।


আরেক আবাসিক শিক্ষার্থী বলেন, হোস্টেলের আশপাশের জলাবদ্ধতা ও অপরিচ্ছন্ন পরিবেশ মশার বংশবৃদ্ধির অন্যতম কারণ। আমরা অনেকবার অভিযোগ জানিয়েছি, কিন্তু হল প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি।


রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলোতে মশা এক যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম। বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি তারা রোগজীবাণু সংক্রামণ করে। এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এখানে কলেজ প্রশাসনের উচিত প্রাকৃতিক উপয়ে মশা তাড়ানোর ব্যবস্থা করা। এ ছাড়া হোস্টেল মাঠের ঘাসগুলো প্রতিনিয়ত কেটে ছোট করা এবং পরিষ্কার রাখলে মশার উপদ্রব কিছুটা কমবে।


মুসলিম ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়ক আবু জাফর মো. মনিরুল ইসলাম বলেন, আমি সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ধোঁয়া দেওয়ার পক্ষে না। তারা বলেছে যে ধোঁয়া দিলে মশা নিধন হয় না। তার চেয়ে আমরা ড্রেন পরিষ্কার করার অভিযান চালাব। পরে তাদের সঙ্গে অনেকবার যোগাযোগ করেছি। তারা বলেছে, ড্রেন পরিষ্কার অভিযান শুরু হলে জানাব।


তিনি আরও বলেন, আমাদের ড্রেন আমরা যদি পরিষ্কার করি, তাও কোনো কাজ হবে না। যেটি মেইন ড্রেন রয়েছে, সেটা জট বেঁধে আছে, সেখান দিয়ে কোনো পানি চলাচল করে না।

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৯৪ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৩৬১ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে