ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

আরসিআরইউ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়া

'সত্যের সন্ধানে’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ এপ্রিল) বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা এবং ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং ইউনিটির কার্যালয়ের সামনের চত্বরে একটি বৃক্ষরোপণ করা হয়। এরপর হাজী মোহাম্মদ মহসিন ভবনের গ্যালারি রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।


আরসিআরইউ’র সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দিন, ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সৈয়দ আলী আহসান, শিক্ষক উপদেষ্টা ও মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আজমত আলী, শিক্ষক উপদেষ্টা ও বাংলা বিভাগের প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী বলেন, ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর দীর্ঘদিন ধরে যে মানবতাবিরোধী হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা সভ্যতা ও মানবিকতার পরিপন্থী। একজন মুসলিম হিসেবে, একজন মানবতাবাদী মানুষ হিসেবেও এটি মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। এই নিষ্ঠুরতার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সোচ্চার হওয়া জরুরি। রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি সময়োপযোগী বিষয়ে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করে তুলছে, যা অত্যন্ত প্রশংসনীয়।


প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান বলেন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির পথচলা সহজ ছিল না। শুরুতে এটি ছিল সীমিত কিছু শিক্ষার্থীর উদ্যোগ। আজ এই সংগঠনের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে, যা আমাদের গর্বিত করে। শিক্ষার্থীদের সাংবাদিকতায় যুক্ত করে সত্য ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করার ক্ষেত্রে আরসিআরইউ’র ভূমিকা অনস্বীকার্য।


শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. সেরাজ উদ্দিন বলেন, সাংবাদিকতা হচ্ছে একটি দায়িত্বশীল পেশা। আরসিআরইউ তার সদস্যদের নৈতিকতা, দক্ষতা ও দায়বদ্ধতার মাধ্যমে সেই দায়িত্ব পালনের প্রশিক্ষণ দিচ্ছে। রাজশাহী কলেজের ইতিহাসে এ ধরনের একটি প্ল্যাটফর্ম ছাত্রদের ভাবনার জগৎকে প্রসারিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।


অনুষ্ঠানে ইউনিটির সাবেক প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক এবং এখন টিভির রাজশাহী ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজিব, সাবেক সভাপতি বাবর মাহমুদ, সাবেক সভাপতি ও কমিটি উপদেষ্টা আব্দুল হাকিম, সাবেক যুগ্ম সম্পাদক হাদিসুর রহমান, আইটি এক্সপার্ট নাহিদ ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ওলিউর রহমান বাবু, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবির ও কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।


এসময় ইউনিটির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য সহ সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

২৪৩ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৪০৯ দিন ১৯ ঘন্টা ২৩ মিনিট আগে