‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

রাজশাহীতে হতে যাচ্ছে এনইউএসডিএফ স্কিল সামিট

আগামী ২০ সেপ্টেম্বর রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনইউএসডিএফ স্কিল ডেভেলপমেন্ট সামিট ২০২৫। এনইউএসডিএফ বাংলাদেশ আয়োজিত এই সামিট জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে।

সামিটে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে স্কিল ডেভেলপমেন্ট সেশন, ক্যারিয়ার গাইডলাইন এবং কর্পোরেট নেটওয়ার্কিং-এ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহুর আলীসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ।

প্রোগ্রামে স্পিকার হিসেবে থাকছেন ড্যাফোডিল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর কে এম হাসান রিপন, রিজিওনাল এইচআর প্রফেশনাল ও ট্রেইনার রেহান আসিফ, বে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের হেড অব এইচআর মো. রকিবুল হাসান খান, গানচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবালসহ দেশের শীর্ষ শিক্ষাবিদ, কর্পোরেট বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলাপের সুযোগ পাবেন।

এনইউএসডিএফ রাজশাহী ডিভিশনের ইভেন্ট সেক্রেটারি সৈকত জোয়ার্দ্দার জন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যার বিচারে দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। প্রতিবছর লক্ষাধিক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রাজুয়েশন সম্পন্ন করলেও সঠিক দিকনির্দেশনা ও দক্ষতার ঘাটতির কারণে তাদের একটি বড় অংশ চাকরির বাজারে পিছিয়ে পড়ে। এই বাস্তবতা মাথায় রেখে রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই সামিট। এখানে শিক্ষার্থীরা একই ছাদের নিচে পাবেন সঠিক ক্যারিয়ার গাইডলাইন, নেটওয়ার্কিংয়ের সুযোগ এবং অভিজ্ঞ কর্পোরেট ব্যক্তিদের সাথে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ।”

এনইউএসডিএফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ও উদ্যোক্তা বিষয়ক কর্মশালা আয়োজন করে আসছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

এই পর্যন্ত ঢাকা ডিভিশনে চার বার, চট্টগ্রাম ডিভিশনে তিন বার এবং রংপুর ডিভিশনে দুই বার সামিট অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও এ ধরনের সামিট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৯৪ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে