‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

নোটিশ ছাড়া চলছে সিট বরাদ্দ, প্রশাসন বলছে 'আমাদের জানা নেই'

রাজশাহী কলেজ, হোস্টেল,

রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে সিট বরাদ্দ প্রক্রিয়া প্রশাসনিকভাবে স্থগিত থাকলেও বাস্তবে সেই নির্দেশনার তোয়াক্কা করা হচ্ছে না। অভিযোগ উঠেছে, কোনো নোটিশ ছাড়াই গোপনে চলছে সিট বণ্টন। এতে প্রশাসনের পছন্দের ও বিভিন্ন মহলের তদবিরে পরিচিত শিক্ষার্থীরাই সিট পাচ্ছেন।

গত জুলাই মাসে ছাত্রাবাস কর্তৃপক্ষ সীমিত পরিসরে আবেদন আহ্বান করেছিল। পরে ২১ আগস্ট প্রকাশিত তালিকায় অনার্স শিক্ষার্থীদের ইন্টারমিডিয়েট ভবনে স্থানান্তরের সিদ্ধান্তে প্রতিবাদে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ওই রাতে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে কর্তৃপক্ষ তালিকা বাতিল করে দেয়। এরপর থেকেই আনুষ্ঠানিকভাবে সিট বরাদ্দ প্রক্রিয়া স্থগিত আছে

তবে সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, কোনো তালিকা বা নোটিশ ছাড়াই মুসলিম ছাত্রাবাসের একাধিক ব্লকে নতুন শিক্ষার্থী তোলা হয়েছে। অভিযোগ রয়েছে, এখন পর্যন্ত ৮ থেকে ১২ জন শিক্ষার্থী গোপনে সিট পেয়েছেন। এমনকি কয়েকজন বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে অবস্থান করছে

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ই-ব্লকে অন্তত চার থেকে পাঁচজন, সি-ব্লকে এক থেকে দুইজন এবং এ-ব্লকে একজন শিক্ষার্থী গোপনে সিট বরাদ্দ পেয়েছেন। এছাড়া এ-ব্লকে আরও একজন শিক্ষার্থী বিনা অনুমতিতে অবস্থান করছে

সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইউসুব আলী বলেন, “আমি একাধিকবার আবেদন করেও সিট পাইনি। অথচ অযোগ্যদের সিট দেওয়া হচ্ছে। প্রকাশ্যে সিট বরাদ্দ স্থগিত রেখে গোপনে তোলা সম্পূর্ণ অনৈতিক ও বৈষম্যমূল

গণিত বিভাগের শিক্ষার্থী ইয়াজ উদ্দীন আহম্মেদ অভিযোগ করেন, “স্যারের কাছে বারবার গিয়েও সিট পাইনি। সুপারিশে অন্যদের সিট দেওয়ার বিষয়টি আমি জানার পর জানালে স্যাররা তা অস্বীকার করেন

তত্ত্বাবধায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবাইয়াত-ই-আফরোজ বলেন, “নোটিশ ছাড়াও বিশেষ ক্ষেত্রে শিক্ষার্থী তোলা যায়। আমি বিশেষ বিবেচনায় দুইজনকে তুলেছি। এর বাইরে আর কতজন উঠেছে তা জানি না

প্রধান তত্ত্বাবধায়ক ড. শাহ মো. মাহবুব আলম বলেন, “বর্তমানে সিট বরাদ্দ সাময়িকভাবে স্থগিত রয়েছে। নতুন শিক্ষার্থী ওঠার কথা নয়। কেউ যদি গোপনে উঠে থাকে সেটা আমার জানা নেই।”

Tag
আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৯৪ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে