পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

রাজশাহী কলেজ অধ্যক্ষের কাছে ছাত্রদলের ৯ দফা

রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা দাবির ভিত্তিতে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী কলেজ ছাত্রদল।

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১টায় রাজশাহী কলেজ অধ্যক্ষের কক্ষে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ, যুগ্ম আহ্বায়ক রাশিফুজ্জামান প্রীতম, আবু মুছা, শান্ত, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জাহিদ হাসান, রুহুল আমিন, উজ্জ্বল মিয়া, শাফি, রাহাত, জুবায়ের রুহুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ছাত্রদল আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ বলেন, ‘রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে আমাদের ৯ দফা দাবি নিয়ে আমরা আজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। আশা করি, প্রশাসন অতি দ্রুত আমাদের দাবিগুলোর বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবে। 

’স্মারকলিপিতে উত্থাপিত ৯ দফা দাবিতে বলা হয়েছে, হোস্টেলের ভর্তি ফি কমানো; এককালীন ফি পরিশোধের পরিবর্তে ২/৩ কিস্তিতে পরিশোধের সুযোগ প্রদান; বিদ্যুৎ বিলের পরিমাণ কমানো; খাবারের মান উন্নত করা; হোস্টেলের রুম ও দেয়ালের ফাটল দ্রুত মেরামত করা; ওয়াশরুম পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ; হোস্টেলে সাইকেল গ্যারেজের ব্যবস্থা করা; ছাত্র মনিটরিং কনভেনার প্রতি দুই মাস অন্তর পরিবর্তন ও ব্যবস্থার উন্নতি; হোস্টেলের মানোন্নয়নে পরিকল্পিত রূপরেখা প্রকাশ করা।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে তারা আরও কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৯৪ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৩৬১ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে