পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

তারেক রহমানের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হলো ছাত্রদলের মতবিনিময় সভা।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) এর নেতৃত্বে কলেজের হাজী মোহাম্মদ মহসীন ভবনের ১৭ নম্বর গ্যালারিতে এই সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় অর্ধ শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নিজেদের মতামত প্রকাশ করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহীর প্রোগ্রাম অফিসার অনিক, রাজশাহী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় আলোচকরা বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা একটি স্বচ্ছ, গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র বিনির্মাণে দিকনির্দেশনা প্রদান করে। এই দফাগুলোর মধ্যে রয়েছে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, সংবিধান সংস্কার কমিশন গঠন, বিচার বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, বেকার ভাতা চালু, নারী অধিকার ও মর্যাদা রক্ষা, এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ গণতান্ত্রিক কাঠামোর ব্যাপক সংস্কার।

শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তারা বিভিন্ন সমসাময়িক ও রাজনৈতিক প্রশ্ন উত্থাপন করলে, উপস্থিত আলোচকরা সেগুলোর উত্তর দেন এবং বিশ্লেষণ তুলে ধরেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতে ৩১ দফা ও রাষ্ট্র মেরামতের বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরও আলোচনা সভা, সেমিনার ও ক্যাম্পেইন চালানো হবে।

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৯৪ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৩৬১ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে