পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

রাজশাহী কলেজে ফরম পূরণ ফি কমানোর দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

রাজশাহী কলেজে অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ ফি অন্যান্য সরকারি কলেজের তুলনায় কয়েক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, এত বেশি ফি পরিশোধ করা অনেকের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহী কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ অধ্যক্ষের কাছে এক স্মারকলিপি প্রদান করেছে।


আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে কলেজ অধ্যক্ষের রুমে স্মারকলিপি দেয় রাজশাহী কলেজ শাখা ছাত্রদল।


স্মারকলিপিতে বলা হয়েছে, ‘রাজশাহী কলেজের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। অনেক শিক্ষার্থীর বাবা কৃষক, শ্রমিক বা ভ্যান চালক, আবার কেউ কেউ নিজেই টিউশনি বা পার্টটাইম কাজ করে পড়াশোনার খরচ চালায়। এমতাবস্থায় কলেজ কর্তৃক নির্ধারিত ফরম পূরণ ফি পরিশোধ করা অনেকের জন্যই কষ্টসাধ্য।’


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য ঐতিহ্যবাহী সরকারি কলেজগুলোর তুলনায় রাজশাহী কলেজের ফরম পূরণ ফি অনেক বেশি নির্ধারণ করা হয়েছে, যা শিক্ষার্থীদের প্রতি অমানবিক ও বৈষম্যমূলক আচরণ বলে মনে করছেন তারা।


স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ‘গত বছর ফরম পূরণ ফি কমানোর জন্য রাজশাহী কলেজ প্রশাসনকে অবগত করা হলে, অধ্যক্ষ মহোদয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করেন যে, ২০২৫ সাল থেকে ফি কমানো হবে। কিন্তু বর্তমানে কলেজ কর্তৃক নির্ধারিত ফরম পূরণ ফি চার্টের দিকে লক্ষ্য করলে দেখা যায়, প্রশাসনের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। যা শুধু দুঃখজনকই নয়, বরং শিক্ষার্থীদের ওপর অমানবিক আচরণ ও জুলুমের শামিল। আমরা বিশ্বাস করি, জুলাইয়ের অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবি দাওয়া যেভাবে দেশের সব মহলে পূরণ হয়েছে এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে, ইতিহাস ও ঐতিহ্যসমৃদ্ধ দেশসেরা রাজশাহী কলেজ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ করে, কলেজ প্রশাসন বিচক্ষণতার পরিচয় দিবে এবং প্রমাণ করবে তারা শিক্ষার্থীবান্ধব প্রশাসন।’


এ বিষয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, ‘চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের ফরম ফিলাপের জন্য যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, সে জন্য আমরা ছাত্রদলের পক্ষ থেকে স্মারকলিপি জমা দিয়েছি। গত বছর যখন ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় ছিল তখনো আমরা ফরম ফিলাপ ফি কমানোর দাবি জানিয়েছিলাম। সামনে বছর কম হবে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু এবারও তা কার্যকর করা হয়নি। এখন তারা বিভিন্ন হিসাব দেখাচ্ছে ও কর্মচারীদের বেতন দিতে হয়। আসলে এগুলো কোনোটায় যৌক্তিক না। আমরা শিক্ষার্থীদের পক্ষে ফি কমানোর দাবি জানিয়েছি এবং এর যৌক্তিক সমাধান চাই।’

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৯৪ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৩৬১ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে