পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

আমার ও ইচ্ছা করে তোমাকে নিয়ে।

আমারও ইচ্ছে ছিল,বৃষ্টিসিক্ত দিনের আলোতে তোমার হাত ধরে বৃষ্টিতে ভিজবো।রাস্তার জ্যাম ঠেলে তোমার হাত ধরে রাস্তা পার হবো।

তোমার অভিমান ভাঙ্গাতে কদমগুচ্ছ কিংবা গোলাপ নিয়ে তোমার সামনে দাঁড়াবো।তোমার মুখের হাসির জন্য পৃথিবীর যাবতীয় দুঃখের সাথে আমি বিদ্রোহ ঘোষণা করবো।

জীবনের বাকিটা পথ,বাকিটা সময় কেবল তোমায় নিজের করে পাওয়ার আনন্দে আমি অনায়াসে কা টি য়ে দিবো।জানো?তোমার মায়া ভরা মুখের দিকে তাকিয়ে আরও হাজার বছর বেঁচে থাকার ইচ্ছেরা আমায় বড্ড পেয়ে বসতো।

জানি,এখনো মাঝে মাঝে শাড়ি পরো,কপালে ছোট্ট কালো টিপ দাও বা না দাও চোখে গাঢ় কাজল কিন্তু ঠিকই লাগাও....

ঐ কাজল কালো জলে ছলছল করা চোখের দিকে তাকিয়ে যুগের পর যুগ বেঁচে থাকার স্বপ্ন আমি না দেখতে পেলেও অন্য কেউ তো ঠিকই দেখে।

জীবনে কতশত দুঃখ পেলাম অথচ দেখো,তোমায় পাওয়া হলো না!শুনেছি,দু'জনের প্রার্থনা কিংবা চাওয়ায় গড়মিল হলে নাকি সৃষ্টিকর্তা মিলায় না।তুমি নাকি ভালোবাসতে খুব,তবে আমায় চাইতে না?

এইসব দুঃখের দিনে,ক্লান্ত নির্ঘুম রাতে তুমি কাছে থাকলে আমি একটুখানি ভালো থাকলেও তো থাকতে পারতাম,বলো....

বৃষ্টি কিংবা রোদ,ঝড় কিংবা নিস্তব্ধ প্রকৃতি,নদীর ঢেউ কিংবা শান্ত সাগরের মতো হৃদয় আমার শুধু তোমাকেই চেয়েছে।তবে তুমি চাওনি!

একটুখানি ভালো থাকবো বলেই তোমাকে ভালোবাসা। তুমি তো ভালোই আছো।আর আমি?ভালো থাকার চেয়ে এখন বেঁচে থাকার জন্যই প্রার্থনা করে যাই।

লেখক : প্রণব মন্ডল, কবি & শিক্ষার্থী ; খুলনা বিশ্ববিদ্যালয়

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে