‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

খুবি তে ল্যাবরেটরী ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ আগস্ট (সোমবার) সকাল ৯.৩০ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এসময় তিনি বলেন, ল্যাব ব্যবস্থাপনা ও ডিসিপ্লিন কার্যক্রম ভিন্ন বিষয়। একটি ল্যাব সুষ্ঠুভাবে পরিচালনা করতে সঠিক ব্যবস্থাপনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্তদের দক্ষতা এবং নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের আরও সমৃদ্ধ করবে এবং তারা ল্যাবকে পরিচ্ছন্ন, নিরাপদ ও সচল রাখতে সক্ষম হবেন।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম।

দিনব্যাপী প্রশিক্ষণে চারটি টেকনিক্যাল সেশনে ল্যাব ব্যবস্থাপনার নীতি ও প্রয়োগ, ঝুঁকি চিহ্নিতকরণ ও প্রশমন, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি এবং সম্পদ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। সেশনগুলো উপস্থাপন করেন আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাবের ফোকাল পারসন প্রফেসর ড. জিএম আতিকুর রহমান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন, আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন ও প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ল্যাবরেটরির দায়িত্বে থাকা ল্যাব অ্যাটেনডেন্ট ও কর্মচারীরা অংশ নেন। দিনব্যাপী এই কর্মশালার সমাপনী সেশনে প্রশ্নোত্তর, মতামত গ্রহণ ও ফিডব্যাক উপস্থাপন করা হয়। প্রশিক্ষণ শেষে বিকেলে প্রশিক্ষণার্থীদের মাঝে উপাচার্য সনদপত্র বিতরণ করেন।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে