‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

খুবিতে নব্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পরিচিত সভা অনুষ্ঠিত

দায়িত্বশীলতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় নবীন শিক্ষকদের অবদান রাখতে হবে : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের সাথে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর পরিচিতি সভা আজ ১২ অক্টোবর (রবিবার) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

নবাগত শিক্ষকদের স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিক্ষকবৃন্দ। তাই জাতির প্রত্যাশা পূরণে শিক্ষক হিসেবে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণ, একাডেমিক শৃঙ্খলা এবং ইতিবাচক পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, শিক্ষাদানের পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও আত্মনিয়োগ করা অত্যন্ত জরুরি। গবেষণার আউটকাম আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিক পরিমণ্ডলে দৃশ্যমান করতে হবে।

নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে উপাচার্য বলেন, অত্যন্ত স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগই এ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই; তারা এখানকার শিক্ষা ও গবেষণার পরিবেশ সম্পর্কে গভীরভাবে অবগত। শিক্ষার্থী হিসেবে আলো ছড়ানোর পর এখন শিক্ষক হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, যোগ্য শিক্ষক ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শিক্ষার্থীদের কাছে শিক্ষকই আদর্শ- তাই আমাদের তরুণ শিক্ষকদের বিশ্বমানের শিক্ষক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতের প্রজন্মের রোল মডেল হতে পারেন।

সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. রুমানা হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, খানবাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সফিকুল ইসলাম, অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিন এবং বিজয়’২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. সাঈদা রেহানা।

নবীন শিক্ষকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রভাষক মোঃ মতিউর রহমান এবং আইন ডিসিপ্লিনের প্রভাষক মুমতাহিনা ফেরদৌসি। অনুষ্ঠানের শেষে নবাগত শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে