পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডিআইজি জিহাদুল কবির বাংলাদেশ মেট্রোরেল পুলিশের প্রধান।

বাংলাদেশের মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা বিধানে ‘ম্যাস র্যাপিড ট্রানজিট’ বা এমআরটি পুলিশ গঠন চূড়ান্ত করে সরকার। আর সেই  এমআরটি পুলিশের প্রধাণ  হিসাবে দায়িত্ব পেয়েছেন শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক জিহাদুল কবির।  তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উডটেকনোলজি ডিসিপ্লিনের ৯৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব প্রদান করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।

সর্বশেষ তিনি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) জিহাদুল কবির পিপিএম পদোন্নতি পেয়ে উপমহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) হয়েছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে তিনিই প্রথম পুলিশের ডিআইজি।  এর আগে তিনি অ্যাডিশনাল ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জে কর্মরত ছিলেন। পদোন্নতি দিয়ে তাকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে ন্যস্ত করা হয়েছিল।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উডটেকনোলজি ডিসিপ্লিনে ৯৩ ব্যাচে ভর্তি হন।সেই হিসাবে বিশ্ববিদ্যালয়ের ৩য় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।১৯৯৭ সালে তিনি  গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন। আবাসিক শিক্ষার্থী হিসাবে খান জাহান আলী হলের ৩২৩ নাম্বার রুমে থাকতেন। 

২০তম বিসিএস-এ এএসপি হিসেবে নির্বাচিত হয়ে পুলিশে যোগদানের পর তার প্রথম পোস্টিং হয় গৌরনদী সার্কেল (এএসপি) হিসেবে। ২০১২ সালে প্রথম পুলিশ সুপার হিসেবে মাগুরা জেলায়, এরপর পর্যায়ক্রমে ২০১৫ সালে রাজবাড়ি, ২০১৬ সালে পাবনা জেলা ও ২০১৮ সালে চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। চাকরি জীবনে তিনি আইভরি কোস্ট ও লাইবেরিয়ায় দুই দফা ইউএন মিশনে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে ‘ইউএন মেডেল ফর দ্য সার্ভিস ফর পিস ইন আইভরি কোস্ট’ লাভ করেন। এছাড়া ২০১০ সালে একই পুরস্কার লাইবেরিয়াতেও পান। ২০০৯ ও ২০১১ সালে আইজিপি ব্যাজ, ২০১৪ সালে পিপিএম পদক লাভ করেন।

১৯৭৫ সালের ৪ জানুয়ারি বাগেরহাট জেলার কাড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন জিহাদুল কবির।


Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে