পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

অত্যাধুনিক মেডিকেল সুবিধাসহ ৩ দাবিতে জবি শিক্ষার্থীর অবস্থান

জবি প্রতিনিধি 


অত্যাধুনিক মেডিকেল সুবিধা সহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। অবস্থান কর্মসূচিতে বসা শিক্ষার্থীর নাম মো. ইব্রাহীম খলিল। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 


আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচিতে বসে পড়েন এই শিক্ষার্থী। 


অবস্থান কর্মসূচিতে থাকা শিক্ষার্থীর তিনটি দাবি হলো- প্রতি ১৫০০ শিক্ষার্থীর বিপরীতে ১ টি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স দিতে হবে, মেডিকেল সেন্টারকে অত্যাধুনিক মেডিকেল হিসেবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে (এমআরআই, এক্স-রে, সিটি স্ক্যান সুবিধা সহ), ২ টি দাবিই চলতি অর্থবছরেই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।


এ বিষয়ে অবস্থান কর্মসূচিতে বসা শিক্ষার্থী মো. ইব্রাহীম খলিল বলেন, গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে, পরবর্তীতে ওনাকে বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্সে করে হাসাপাতালে নেয়ার সময় মুখে অক্সিজেন মাস্ক দিলে দেখা যায় সিলিন্ডারে অক্সিজেন নেই। ক্যাম্পাসের মেডিকেল সেন্টার সহ এ্যাম্বুলেন্স ব্যবস্হার উন্নয়ন প্রয়োজন। তাই আমি তিনটি দাবি নিয়ে এখানে বসেছি। আমি প্রশাসন বরাবর লিখিতও দিয়ে এসেছি, দাবি না মেনে নেয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবো।


বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যান পরিচালক অধ্যাপক ড.রিফাত হাসান বলেন, ওই শিক্ষার্থীর দাবি গুলো যৌক্তিক। প্রশাসন থেকে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। আমাদেরও অনেক সীমাবদ্ধতা আছে।

Tag
আরও খবর