‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

একাউন্টিং বিভাগ বিজনেস ক্লাবের নতুন নেতৃত্বে রায়হান–রাকিবুল

জবি প্রতিনিধি, 


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের বিজনেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৬ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবু রায়হান পাপ্পু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রাকিবুল হাসান।


রোববার (১৮ জানুয়ারি) বিভাগের এক সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শামসুন নাহার।


সভায় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার, ক্লাব মডারেটর ড. মো. রুহুল আমিন মোল্লা, অধ্যাপক ড. আব্দুল মান্নান, রাবিতা সাবাহ, সালাহ উদ্দীন ও রোকসানা আক্তার।


দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে নবনির্বাচিত সভাপতি মো. আবু রায়হান পাপ্পু বলেন, “এআইএস বিজনেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ এআইএস বিজনেস ক্লাবকে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং বাস্তবমুখী শিক্ষার একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব।”


সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান তার বক্তব্যে বলেন, “সকলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইনশাআল্লাহ এআইএস বিজনেস ক্লাবের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, পরিকল্পিত ও ফলপ্রসূ করে তোলাই আমার প্রধান লক্ষ্য। সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটিকে দক্ষতা ও নেতৃত্ব বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়া হবে।”

Tag
আরও খবর