‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ফ্যাসিবাদী শিক্ষকদের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে: জবি শিক্ষক সমিতি

জবি প্রতিনিধি,

ফ্যাসিবাদী শিক্ষকদের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন  জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রইছ উদ্দিন। তিনি জানান, বিগত ফ্যাসিস্ট আমলে নীল দলের যাদের দ্বারাই আমাদের শিক্ষার্থীদের অধিকার হরণ হয়েছে তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স অবস্থান নিয়েছি।


আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচ তলায় শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন  তিনি। সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন পরবর্তী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা বিষয়ক আলোচনা ও সার্বিক রূপরেখা তুলে ধরা হয়।


ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন পরবর্তী বিশ্ববিদ্যালয়ের  শিক্ষকদের আশা ও পরবর্তী  করনীয় বিষয়ে অধ্যাপক রইছ জানান, দীর্ঘ ১৭বছেরর ফ্যাসিবাদের অবসানের পর শান্তিপূর্ন রক্তপাতহীন নির্বাচনে টু থার্ড  মেজরিটি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) নিশঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠনের দ্বারপ্রান্তে।  এই বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠা  করেছেন আমরা আশাকরি তার দর্শনেই সরকার গঠিত হবে। রাষ্ট্রপরিচালনার মূল ভিত্তি হবে মহানবীর( সা:) ন্যায়পরায়ণতা, সেই ন্যায়েরানয়তা জগন্নাথের আনাচেকানাচে ছড়িয়ে দিবেন শিক্ষকরা। আমাদের ডেভেলপমেন্টের জায়গা হবে শিক্ষা ও গবেষণা। বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। বিএনপির কোন কর্মসূচি বাস্তবায়ন করা আমাদের কাজ নয়। 


ফ্যাসিবাদী আমলে শিক্ষকদের অপরাধ ও বিচার প্রসঙ্গে অধ্যাপক রইছ বলেন, অপরাধের বিচার না করলে বিচারহীনতার সংস্কৃতি পরবর্তীতে আমাকে অপরাধী করে তুলতে পারে। তাই ফ্যাসিবাদী শিক্ষকদের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করব আমরা। ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তাদের রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


ফ্যাসিস্ট আমলে জবি শিক্ষকদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, বিগত আমলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা অনেক শিক্ষার্থীরা নিঃগৃহীত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩ আগস্ট তারিখে যারা গনভবনে গিয়েছিল হাসিনাকে আশ্বাস দিয়েছিল প্রত্যকেটা হত্যাকান্ডে সেই শিক্ষকরা জড়িত। ৪ আগস্ট তারিখে যারা এখানে( বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে) দাঁড়িয়েছিল, তাদের প্রত্যকের ছবি ভিডিও ফুটেজ আছে। আমরা সবাই মিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসাশনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।


ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন পরবর্তী শিক্ষক সমিতি ও ইউট্যাবের শিক্ষকবৃন্দ মিলে উপাচার্য মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

এসময় জবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরানুল হক এবং ইউটয়াবের অন্যানয় সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর