ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও এখনো শুরু হয়নি ভোট গণনা। ওএমআর মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত রয়েছে। এ পরিস্থিতির মধ্যেই নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৩টার মধ্যে কেন্দ্রে যেসকল শিক্ষার্থী ঢুকতে পেরেছেন ৩টার পর কেবল তারাই ভোট দিতে পেরেছেন। এরআগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সোমবার সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে শিক্ষার্থী ছাড়া অন্য সবার ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।


তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভোটগ্রহণ শেষ হওয়ার পর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বহিরাগতদের ঘোরাফেরা করতে দেখা যায়। চেকপোস্ট থাকা সত্ত্বেও কীভাবে তারা ভেতরে প্রবেশ করেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।


এসময় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটে সোহান নামে এক ছাত্রদল কর্মীকে কার্ড এক্সচেঞ্জ করার সময় হাতেনাতে ধরা হয় পরবর্তীতে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়।


এছাড়া হাসান নামে শিবির সমর্থিত প্যানেলের এক এজেন্টকে কার্ড দেখাতে না পারায় ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়।


এ বিষয়ে কয়েকজন প্রার্থীও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, এ ধরনের নিরাপত্তা শিথিলতা নির্বাচনের স্বচ্ছতা ও পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী প্রক্টর মাহাদী হাসান জুয়েল বলেন, 'ঢুকলে আমি কি করবো। তোমরা বের করে দাও।'

Tag
আরও খবর