পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জিওস্পাশাল ক্লাবের যাত্রা শুরু, নেতৃত্বে সাকিব-শাওন

নগর পরিকল্পনা, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত গবেষণা ও বিশ্লেষণের মতো ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) এবং রিমোট সেন্সিং প্রযুক্তির চাহিদা বর্তমান বিশ্বে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গবেষণামুখী ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত হলো  “জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিওস্পাশাল ক্লাব”। গত ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদন পেয়ে কার্যক্রম শুরু করেছে ক্লাবটি।   


সাকিব মাহমুদ অপু কে সভাপতি এবং  ফুয়াদ হাসান শাওন কে সাধারণ সম্পাদক করে যাত্রা শুরু করেছে ক্লাবটি। 


চাইনিজ একাডেমিক অফ সায়েন্সেস (সিএএস)-এর বিশেষ প্রযুক্তি সহায়তায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন সার্ভার স্থাপন করা হয়েছে, যা উন্নত রেজোলিউশনের স্যাটেলাইট ইমেজ সরবরাহ করে শিক্ষার্থীদের গবেষণার সুযোগকে আরও সমৃদ্ধ করছে। তবে একাডেমিক কোর্সে জিআইএস ও রিমোট সেন্সিং অন্তর্ভুক্ত থাকলেও ব্যবহারিক প্রশিক্ষণ ও গাইডলাইনের অভাবে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয়। এই শূন্যতা পূরণ ও শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই জিওস্পাশাল ক্লাবের যাত্রা।  


ক্লাবটির সভাপতি সাকিব মাহমুদ অপু জানান, “চাকরির বাজার ও উচ্চশিক্ষায় জিআইএস ও রিমোট সেন্সিং-এর চাহিদা আকাশছোঁয়া। এই ক্লাব শিক্ষার্থীদেরকে প্রযুক্তিগত সরঞ্জামের ব্যবহার, গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে প্রতিযোগিতামূলক বিশ্বে প্রস্তুত করবে। যদিও একাডেমিক পাঠ্যক্রমে জিআইএস ও রিমোট সেন্সিং অন্তর্ভুক্ত রয়েছে, অনেক শিক্ষার্থী যথাযথ প্রশিক্ষণ ও গাইডলাইনের অভাবে আত্মবিশ্বাসী হতে পারে না। এই ঘাটতি দূর করতে এবং শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ক্লাবটি কাজ করবে। এটি ব্যবহারিক দক্ষতা উন্নয়ন, গবেষণার সুযোগ সৃষ্টি এবং চাকরি ও উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য সহায়ক ভূমিকা পালন করবে। ” 


সাধারণ সম্পাদক মো. ফুয়াদ হাসান শাওন যোগ করেন, “আমরা শিগগিরই বিভিন্ন সেমিনার ও হ্যান্ডস-অন প্রজেক্টভিত্তিক কার্যক্রম শুরু করবো। এছাড়া, দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সাথে কোলাবোরেশনের মাধ্যমে ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের পরিকল্পনায় রয়েছে আর্কজিআইএস, কিউজিআইএস, গুগল আর্থ ইঞ্জিনের মতো টুলসের ওপর কর্মশালা, সেমিনার এবং দেশি-বিদেশি সংস্থার সঙ্গে সহযোগিতামূলক প্রকল্প।”  


আরও খবর