পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জিওগ্রাফি বিভাগে আন্তঃ ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান

বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল আলম মনা স্মরণে আন্তঃ ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করা হয়। 


সোমবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টিতে ভূগোল ও পরিবেশ বিভাগ ছাত্রলীগ কর্তৃক এ আয়োজন করা হয়। 

 ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রতি ব্যাচ থেকে দল গঠন করে মোট ৮ টি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হয়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ১৪ ব্যাচ বনাম ১৭ ব্যাচের মধ্যে। এতে ১৪ ব্যাচ টুর্নামেন্টের ফাইনালে জয়ী হয়।


টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, খেলাধুলা মানব শরীরের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি মন মগজের জন্যও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানামুখী প্রতিভা বিকশিত করার জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। 


ভূগোল বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ রওনক বলেন, ভূগোল বিভাগ মনা ভাইকে কখনো ভুলবে না। জগন্নাথ যতদিন ঠিকে থাকবে তার আপোষহীন আদর্শকে ধারণ করে আমরা ততদিন মনা ভাইকে স্মরণ করে যাব। বাংলাদেশ ছাত্র লীগের একনিষ্ঠ কর্মী  হিসেবে সাধারণ শিক্ষার্থীদের বিপদে আপদে থাকার চেষ্টা চালিয়ে যাব। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক  এস এম আকতার হোসাইনসহবিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


উল্লেখ, আশরাফুল আলম মনার গ্রামের বাড়ি ছিল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায়। আশরাফুল আলম মনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১ম ব্যাচের ছাত্র এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। ২০০৭ সালের ১৮ই আগস্ট ছাত্রদল ও শিবিরের নৃশংস হামলার স্বীকার হয়ে মৃত্যুবরণ করেন। 

আরও খবর