পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

শান্তি সমাবেশে মহানগর যুবলীগ ও জবি ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৫



দেশের চলমান পরিস্থিতিতে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে শান্তি সমাবেশ করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এসময়  জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের হাতাহাতি ও সংঘর্ষ হয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।


বুধবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে মহানগর দক্ষিণের সিনিয়র নেতৃত্ববৃন্দের সামনে এমন সংঘর্ষে জবি ছাত্রলীগের চারজন কর্মী ও মহানগর যুবলীগের এক কর্মী আহত হন।


প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুর শাহ পার্কে মহানগর দক্ষিণ যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ চলাকালে পার্কে অবস্থিত ক্যাফেটেরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগের কয়েকজন কর্মীর সঙ্গে জবি ছাত্রলীগের কয়েকজন কর্মীর কথা কাটাকাটি হয়। এর জেরে যুবলীগ কর্মীদেরকে ধাওয়া দিয়ে হামলা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা। ধাওয়া দিয়ে তাদের পার্কের সমাবেশস্থলে নিয়ে যায়। এ সময় যুবলীগের কর্মীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের হাতাহাতি হয়।


পরে ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোটা,রড নিয়ে হামলা করতে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের পাঁচ জন আহত হয়। এ সময় সমাবেশের জন্য আনা চেয়ার ভাংচুর করে জবি ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজি ও সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন এসে ছাত্রলীগের নেতা-কর্মীদের সরিয়ে ক্যাম্পাসে নিয়ে যান।


ঘটনাস্থলে উপস্থিত মহানগর দক্ষিণের ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রমজান বলেন, ‘তুচ্ছ একটা ঘটনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অতিরঞ্জিত করেছে। সেজন্য ঝামেলা হয়েছে।’


এ বিষয়ে জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজি বলেন, ‘এখানে কোনো ঝামেলা হয়নি। ছোট একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আমরা কুশল বিনিময় করে চলে এসেছি।’ জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন বলেন, ‘আমরা স্বাধীনতাবিরোধী অপশক্তি মনে করে সেখানে গিয়েছিলাম। যাওয়ার পর দেখি যুবলীগের বড় ভাইয়েরা সমাবেশ করছে। এরপর আমরা সেখান থেকে চলে আসি। কোনো ঝামেলা হয়নি। আর আমাদের কেউ আহতও হয়নি।’ 


এদিকে ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান বলেন, ‘স্থানীয় যুবলীগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে সামান্য ঝামেলা হয়েছে। সেটি মিটমাট হয়ে গেছে।’



আরও খবর