পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জবি সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা



জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কর্মরত দুইজন সাংবাদিক আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ৩য় তলায় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক সমিতির নির্বাচিত নেতৃবৃন্দসহ সদস্যরা সমিতির কার্যালয়ে অবস্থান করছিলেন। এমন সময় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান মাহবুব জোবায়েরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আবু সাঈদ চৌধুরী, মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাহমুদুর রহমান নাজিদ ও একাউন্ট‍ এন্ড ইনফরমেশন বিভাগের শরিফুল ইসলাম শ্রাবণ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাগর হোসাইন ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আশিকুর রহমান, সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাহাদাত হোসেন অনু, সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তৈমুর খান মবিনসহ ২০ থেকে ২৫ জন দুর্বৃত্তকারী চাকু, রড, বাঁশের লাঠিসহ সজ্জিত হয়ে সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা করে।

এ সময় জবি সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ও দৈনিক সমকালের জবি প্রতিনিধি ইমরান হোসাইন, সমিতির কার্যনির্বাহী সদস্য ও ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহতাব লিমনসহ কয়েকজন আহত হন।

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর বলেন, আমরা সমিতির কার্যালয়ে বসে ছিলাম।এসময় তারা লাঠিশোঠা নিয়ে অতর্কিত হামলা চালায় ও সমিতিতে ভাংচুর করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে । এছাড়াও হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা করে তারা মোটেও ঠিক করেনি। লিখিত অভিযোগ পেয়েছি। আমরা ব্যবস্থা নিবো।

প্রসঙ্গত,  গত ২৭ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সমিতির সকল সদস্যদের অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচিত প্রতিনিধিরা গত ২০ মার্চ আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি,ট্রেজারার, প্রক্টরসহ সমিতির সাবেক নেতৃবৃন্দ উপস্থিতিতে দায়িত্বগ্রহণ করেন। এর পরই কতিপয় কিছু সদস্য নির্বাচনে পরাজয়ের পর সম্প্রতি ফেসবুকে একটি ভুয়া কমিটি ঘোষণা করে সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করে। এসকল ঘটনার বিরুদ্ধে সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি প্রতিবাদ বিবৃতি জানিয়েছে। 

আরও খবর