শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি

জবি সাংবাদিক সমিতির ৪ সদস্যদের পদ স্থগিত


জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে সংগঠনের ৪ সদস্যর পদ সাময়িক ভাবে স্থগিত করেছে সমিতির কার্যনির্বাহী পরিষদ।  রবিবার (১১ জুন) এক জরুরি সভায় কার্যনির্বাহীদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় কার্যনির্বাহী পরিষদ। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ১৭ এর উপধারা খ (১) অনুযায়ী সংগঠন বিরোধী কার্যক্রমের দায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। 



সদস্য পদ স্থগিত হওয়া চার সদস্য হলো দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাইদ, আমাদের নতুন সময়ের প্রতিনিধি অপূর্ব চৌধুরী, দৈনিক শেয়ার বিজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহির আমিন মিলন।  উল্লেখ্য, চলতি বছর গত ২৭ ফেব্রুয়ারি আগামী ১ বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ নির্বাচন কমিশনের তত্বাবধানে নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি ২০২৩ কমিটি গঠন করা হয়। 


আরও খবর