পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জবি পরিসংখ্যান বিভাগ ডিবেটিং ক্লাবের সভাপতি তানজীদ, সম্পাদক রিনি


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিসংখ্যান বিভাগ ডিবেটিং ক্লাবের (এসডিসি) ২০২৩-২৪ সেশনের জন্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদ তানজীদ এবং সাধারণ সম্পাদক পদে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার রিনি নির্বাচিত হয়েছেন। 


রবিবার (২৫মে) দুপুরে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 


এতে সহসভাপতি হিসেবে মো. আব্দুল্লাহ আল ইয়াছির, এস এম নাদিম মাহমুদ, তাহসিনা ফারিহা ওহী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাফসা ইসলাম শ্রাবণী, নাঈম আহমেদ, হামিমুল হক শিহাব , সাংগঠনিক সম্পাদক পদে ফৌজিয়া আফিয়া জিনিয়া, মো: কামরুজ্জামান শানিল, অর্থ সম্পাদক পদে মুসলিমা মেহজাবিন মুফতী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রিফাত চৌধুরী সজল, দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল কাদের টুটুল, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক পদে আহসানুল বারী নাঈম, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মো: সোহেল রানা,পাঠাগার ও পাঠচক্র সম্পাদক পদে সুরাইয়া আক্তার রুপালি, কার্যনির্বাহী সদস্য পদে মাশফুকুর রহমান, মো: মাশহুরুর রহমান, মো: রিফাতুল ইসলাম মাসুম, মোসাদ্দেক হোসেন, সুপ্রিয়া সাহা, জনি চন্দ্র পাল, মো: সাজিদ আকরাম সৌরভ নির্বাচিত হয়েছেন। 


এবিষয়ে স্ট্যাটিসটিক্স ডিবেটিং ক্লাবের নবনির্বাচিত সভাপতি মাহমুদ তানজীদ বলেন, "দায়িত্ব একটা দায়বদ্ধতা, বিভাগের সকলকে নিয়ে ভালো মানের জাতীয় বিতার্কিক গড়ে তোলার চেষ্টা করবো। সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বাইরে পরিসংখ্যান বিতর্ক ক্লাবকে একটি অনন্য মাত্রার ক্লাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাবো।"


উল্লেখ্য, ২০২৩-২৪ সেশনের জন্যে ক্লাব মডারেটর হিসেবে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রেবেকা সুলতানা দায়িত্ব পেয়েছেন। 


এছাড়া উপদেষ্টামণ্ডলী হিসেবে অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম, অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. মুহাম্মদ তারেক, সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. সানোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ড. মো: কামরুজ্জামান, সহকারী অধ্যাপক মানসুরা বেগম, সহকারী অধ্যাপক শাহ্জাদী আইরিন, সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন, সহকারী অধ্যাপক মো. সাইফুল্লাহ সাকিব, প্রভাষক সালমা আক্তার রয়েছেন।


আরও খবর