পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

প্রকৃতি রক্ষায় সচেতনতা

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-03-2023 03:04:50 am

প্রতীকী ছবি

◾ মো. হাসিবুল হাসান হিমেল 


একটা সময় সন্ধ্যার পর থেকেই গ্রামগঞ্জে জোনাকির অবাধ বিচরণ চোখে পড়ত। বাঁশবাগানে, ঝোপঝাড়ে অসংখ্য জোনাকির দেখা মিলত, এমনকি শহরের উদ্যানগুলোতেও জোনাকিদের মেলা বসত। বর্তমানে শহরে তো দূরের কথা গ্রামগঞ্জেও জোনাকিদের দেখা পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। তবে কি জোনাকিরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে? এমন চলতে থাকলে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো জানতেও পারবে না যে জোনাকি পোকা কী! শুধু যে জোনাকি পোকারাই বিলুপ্তির দিকে যাচ্ছে এমন না। আজকাল সকাল-সন্ধ্যায় পাখিদের কলরবও তেমন একটা শোনা যায় না। পাখিদের সঙ্গে সঙ্গে কমে আসছে পশু ও উপকারী পোকামাকড়দের সংখ্যাও। ফলে প্রকৃতি তার রূপ হারাতে চলছে।

আর এসব কিছুর জন্যই ব্যাপক অর্থে দায়ী মনুষ্য-সৃষ্ট কর্মকাণ্ড। বর্তমানে ব্যাপক হারে বৃক্ষ নিধনের ফলে পাখি ও পোকামাকড় হারাচ্ছে তাদের বাসস্থান এবং প্রকৃতিতে বৃদ্ধি পাচ্ছে কার্বন-ডাই অক্সাইডের মাত্রা। এর ফলে আবার বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রাও, যা ওজোনস্তর ক্ষতিগ্রস্তের অন্যতম কারণ। সাম্প্রতিককালে পৃথিবীতে বেড়েই চলেছে কলকারখানা ও যানবাহনের সংখ্যা। এগুলো থেকে নির্গত কালো ধোঁয়া বায়ুকে করে তুলছে বিষাক্ত যা অন্যান্য প্রাণীসহ মানুষের জীবনকেও ফেলছে ঝুঁকির মধ্যে। অতিরিক্ত কলকারখানা নির্মাণের জন্য আবার ভরাট করা হচ্ছে অসংখ্য নদী। নদীরা মারা যাচ্ছে এবং সেইসঙ্গে প্রকৃতিও হারাচ্ছে তার ভারসাম্য। কলকারখানার বিষাক্ত বর্জ্যগুলো ফেলা হচ্ছে আবার সেই নদীতেই। এতে একদিকে যেমন পানি হচ্ছে দূষিত অন্যদিকে মাছগুলোর জীবন হচ্ছে বিপন্ন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষও।

আজ প্রকৃতির ওপর মানুষের এমন বর্বর আচরণ অর্থাৎ বৃক্ষ নিধন, মাত্রাতিরিক্ত কলকারখানা ও যানবাহন বৃদ্ধি, নদী ভরাট ইত্যাদির জন্য একটি জোনাকি পোকা থেকে শুরু করে পশুপাখি ও মানুষের জীবনও পড়ছে হুমকির সম্মুখে। এমন চলতে থাকলে শিগগিরই পৃথিবী হয়ে উঠবে প্রাণীর বসবাসের অযোগ্য। মানুষ সচেতন না হয়ে প্রকৃতির ওপর এমন নির্মম আচরণ করতে থাকলে মানুষের এই আচরণই একসময় মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তাই আসুন আমরা নিজেরাই নিজেদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে প্রকৃতির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলি। বেশি বেশি বৃক্ষরোপণ করি, মাত্রাতিরিক্ত নদী-ভরাট ও কলকারখানা নির্মাণ বন্ধ করি সেই সঙ্গে কলকারখানার বিষাক্ত বর্জ্য ও কালো ধোঁয়া যাতে প্রকৃতির ক্ষতি করতে না পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। আমরা প্রত্যেকে যদি নিজেদের জায়গা থেকে নিজেরা সচেতন হই এবং অন্যদের সচেতন করে তুলতে পারি তাহলেই আমরা পৃথিবীকে প্রাণীর বসবাসের উপযোগী করে রাখতে পারব। আর রক্ষা পাবে হাজারো জোনাকি পোকা ও পশুপাখি এবং সেইসঙ্গে প্রকৃতি ফিরে পাবে তার আপন সৌন্দর্য। সকাল-সন্ধ্যায় আবার পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাব, সন্ধ্যায় আবার বসবে জোনাকিদের মেলা। এই সুন্দর পৃথিবীটাকে রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই। আমরা কি পারি না প্রকৃতির সেই হারানো রূপটাকে আবার ফিরিয়ে আনতে? আসুন আমরা আমাদের এই সুন্দর ধরণীকে রক্ষা করতে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করি।


লেখক: মো. হাসিবুল হাসান হিমেল
শিক্ষার্থী, ঢাকা কলেজ।

আরও খবর