চিলমারীতে "মাদকদ্রব্য বিশেষ অভিযানে আটক" ১জন সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ সকাল ৯টার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ক্ষুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী পিরোজপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে জেলা পরিষদ প্রশাসক ও ট্যাক্সেস বার সভাপতিকে সংবর্ধনা বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা ডিসি সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মিরসরাইয়ে আলোকিত মিরসরাই মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন শহিদুল ইসলাম (রানা) মিরসরাই উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

কুবির সাংবাদিকতা বিভাগের ভিন্ন উদ্যোগে নবীন বরণ

বিভিন্ন আয়োজনে প্লাষ্টিক কিংবা পলিথিন ব্যবহার স্বাভাবিক ঘটনা। কিন্তু আমাদের এই আনন্দ আয়োজনগুলোতে সচরাচর প্রকৃতির জন্য নিয়ে আসি নিদারুণ কান্নার আয়োজন। এই প্লাষ্টিক কিংবা পলিথিন এর বিপরীতে কাগজের ব্যাগ ব্যবহারের মাধ্যমে যুগপযোগী ধারা চালু করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।




জানা যায়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে নবীনদের বরণের পাশাপাশি প্রকৃতিকেও নতুন আঙ্গিকে বাঁচিয়ে রাখার প্রত্যয় নিয়ে এই ভিন্নধর্মী আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রধাণত নবীনদের খাবার, বুকলেট ও অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র বহনের জন্য এই ব্যাগগুলো তৈরা করা হয়। এই ব্যাগগুলোতে ব্যবহার করা হয়েছে পুরনো সংবাদপত্রের কাগজ। এই ব্যাগগুলো তৈরি করেছে একই বিভাগেরই ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা।



ব্যাগগুলো তৈরির উদ্যোগ ও উদ্দেশ্য নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী একা তালুকদার বলেন, 'পুরনো সংবাদপত্র ব্যবহার করে ভিন্নধর্মী কিছু উপস্থাপনের অভিপ্রায় নিয়ে এই ব্যাগগুলো আমরা কয়েকজন সহপাঠী তৈরি করি। আমরা চেয়েছিলাম অন্তত পলিথিন বর্জন করতে যাতে আমাদের আনন্দ আয়োজনে প্রকৃতি কম দূষিত হয়।'


বিশ্ববিদ্যালয়ে এই ভিন্নধর্মী ধারা চালু প্রসঙ্গে অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাফায়িত সিফাত বলেন, 'পরিবেশ বান্ধব এমন ভিন্নধর্মী উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। সংবাদপত্রের পুরনো কপি রিসাইকেলের মাধ্যমে যেমন অপচয় রোধ করা গেছে, তেমনি কাগজের তৈরি ব্যাগগুলো পচনশীলও। আশা করি এভাবেই অন্য সকলে নিজ নিজ জায়গা থেকে পরিবেশ বান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে৷'


নিজের বিভাগের শিক্ষার্থীদের এই ব্যতিক্রমধর্মী কার্যক্রম নিয়ে বিভাগের প্রধান কাজী এম.আনিছুল ইসলাম বলেন, 'প্রকৃতিরো প্রাণ আছে। এই প্রাণের নৈতিকতার কথা বিবেচনা করে প্রকৃতির সাথে বন্ধুর মতো আচরণ করাই গ্রহণীয়-এই বার্তা সকল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ুক উদ্যেগটির মাধ্যমে। '



উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯ টি বিভাগে স্নাতক প্রথমবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেয় বিভাগগুলো। তবে এখনো ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

আরও খবর