দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তির অধিকার আদায়ে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামিনে বের হবার পর ফের ইয়াবা ব্যবসা ডাকাতির ৭২ ঘন্টা পর ৪ ডাকা সদস্য গ্রেপ্তার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক হাইওয়ে পুলিশ কনস্টেবলের নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস গোয়ালন্দ উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক কমিটি অনুমোদন রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পুরিয়া হিরোইন সহ গ্রেপ্তার তিন

বিশ্ব গবেষকদের তালিকায় কুবির ৫৯ গবেষক

সংগৃহীত ছবি

এলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২৩ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫৯ জন শিক্ষক।যেখানে গত বছর এই র‍্যাংকিংয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছিলেন ২৮ জন।

এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, বিশ্বের ২১৬ টি দেশের ১৯ হাজার ৫২৫টি প্রতিষ্ঠানের ১২ লাখ ৩৩ হাজার ৫২৩ জন গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। আন্তর্জাতিক মানের এই সূচকে ১১ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে।

প্রকাশিত তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে ১ম এবং বাংলাদেশের গবেষকদের মধ্যে ১,৪৯১ তম স্থানে রয়েছেন একাউন্টিং এন্ড সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। তার মোট সাইটেশন সংখ্যা ৬২৮টি।

তালিকায় স্থান পাওয়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা হলেন: আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা তালুকদার।
এছাড়া আরো আছেন মো. মিজানুর রহমান, পার্থ চক্রবর্তী, জি এম আজমল আলী কাউছার, মাহমুদুল হাসান, মো. খলিলুর রহমান, মো. কামাল হোসাইন, মো. সোলাইমান, এম জাকির ছাদউল্লাহ খান, ফয়েজ আহমেদ, মো. আব্দুল মাজেদ পাটোয়ারী, সাইফুর রহমান, নয়ন বনিক, মো. ওয়ালী উল্লাহ, মো. জিল্লুর রহমান সিদ্দিকী, এম আমিনুল ইসলাম আকন্দ, মো. মশিউর রহমান, মো. হাসান হাফিজুর রহমান, তারেক হোসাইন, মো. তোফায়েল আহমেদ, শহিদুল ইসলাম, হুমায়ুন কায়সার, কাজী ওমর সিদ্দিকী, মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ, নবিন কুন্ডু, মাকছুদুর রহমান, মো. মমিনুর রহমান, আমান মাহবুব রিংকু।

এছাড়া তালিকায় আরও আছেন মাহমুদা খাতুন, এন এম রবিউল আউয়াল চৌধুরী, মো. সাইফুর রহমান, মো. আব্দুল হাকিম, মো. রাকিব হাসান, বিশ্বজিৎ চন্দ্র দেব, জাহাঙ্গীর আলম, সংগীতা বশাক, অদিতি সরকার, মোহাম্মদ রেজাউল করিম, আফরিনা আক্তার মিশু, বুরহান উদ্দিন, মো. শাহেদুর রহমান, মো. কামাল হোসাইন চৌধুরী, মো. ফরহাদ হোসাইন, মো. মাইনুল হাসান, কৃঞ্চ কুমার সাহা, চৌধুরী শাহরিয়ার মোজাম্মেল, সজিব রহমান, নাহিদা আফরোজ, মোহাম্মদ মাহবুব রহমান মানিক, আব্দুল আহাদ, মো. নাজমুল হক, মোহাম্মদ ওমর ফারুক, কানিজ ফাতেমা ও রেজওয়ান আহমেদ মেহেদি।

উল্লেখ্য, এলপার ডগার সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলার রিসার্চ প্রোফাইল ও বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাঙ্কিংটি প্রকাশ করা হয়েছে। 

আরও খবর