‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

সাত কলেজ কে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে মুক্তি এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজ ( ২১অক্টোবর ) সকাল ১১ টা থেকে রাজধানীর নীলক্ষেত-সাইন্সল্যাব এলাকায় অবরোধ কর্মসূচী পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা।


শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের শোষণ-বৈষম্যের শিকার হয়ে আসছেন তাঁরা। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে ঢাকা বিশ্ববিদ্যালয় ( ঢাবির ) অধীনে করা হলেও শিক্ষার্থীদের একাডেমিক বিভিন্ন জটিলতা দিন দিন বেড়েই চলেছে। 


শিক্ষার্থীদের ভাষ্য মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে তাঁরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তন্মধ্যে ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট, নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার না থাকা,তীব্র সেশনজট সহ বিভিন্ন সমস্যা উল্লেখযোগ্য। একাডেমিক নানা সমস্যা গুলো নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও তার কোনো সমাধান তাঁরা পাচ্ছেন না। এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে মুক্ত হওয়ার জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।


শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে নামার আগে তাঁদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর সাত কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনা প্রতিক্রীয়া না পেয়ে তাঁরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।


আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা "অধিভুক্তি না মুক্তি, মুক্তি মুক্তি;ঢাবির জায়গায় ঢাবি থাক,সাত কলেজ মুক্তি পাক; শিক্ষা নিয়ে বাণিজ্য,মানি না মানবো না;আর নয় দাসত্ব,হতে চাই স্বতন্ত্র ইত্যাদি স্লোগান দিতে থাকে। 



আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরা হয়, দাবি গুলো হলো-

১) সাত কলেজকে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে একটি সংস্কার কমিশন গঠন করতে হবে। 

২) কমিশনটি সকলের সমন্বয়ে অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামো তৈরি এবং রাষ্ট্র্রপতি কর্তৃক আইনের মাধ্যমে চূড়ান্ত ঘোষণা করতে হবে। 

৩) সংস্কার কমিটি এবং ঢাবি প্রশাসনের সাথে সমন্বয় করে বর্তমান অধ্যয়নরত ( নিয়মিত )শিক্ষার্থীদের সেশনজট নিরসনে কাজ করে যেতে হবে। 

 

উল্লেখ্য যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকার ঐতিহ্যবাহী সরকারি সাতটি কলেজকে গতানুগতিক শিক্ষার মান উন্নয়নের জন্য ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভুক্ত কলেজ সাতটি হলো- সরকারি বাঙলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজ। 


আরও খবর



সরকারি বাঙলা কলেজে "বাঙলার ৬২" উদযাপন।

৭১৬ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে