‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

বন্যার্তদের পাশে দাঁড়াতে বাঙলা কলেজের শিক্ষার্থীদের ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে।

গত সপ্তাহে বেশ কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের বাঁধ ছেড়ে দেওয়ার পর থেকে বাংলাদেশের ফেনি,নোয়াখালী এবং কুমিল্লা সহ অনেকগুলো অঞ্চল বন্যা প্লাবিত হয়েছে। এই বন্যা শুধু মাঠ-ঘাট আর ফসলি জমি প্লাবন করেই থেমে থাকেনি,বরং এই ভয়াবহ বন্যার প্রভাবে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, লোকালয় সহ সরকারি-বেসরকারি নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। দেশের অন্য অঞ্চলগুলোর মানুষ যেখানে দৈনন্দিন কাজকর্ম করে যাচ্ছে, সেখানে বন্যাকবলিত অঞ্চলগুলোর মানুষ পানির হাতে নিজেদের সর্বস্ব ছেড়ে দিয়ে জীবন বাঁচানোর জন্য অন্যত্র নিরাপদ আশ্রয়ের খোঁজ করে বেড়াচ্ছে। খুঁজে বেড়াচ্ছে একটু বিশুদ্ধ পানি আর ক্ষুধা নিবারণের জন্য কিছুটা খাবার। 


এমতাবস্থায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে বাঙলা কলেজের শিক্ষার্থীরা। ইতোমধ্যে গত বৃহস্পতিবার থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক সংগঠন এবং একাধিক বিভাগের উদ্যোগে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। 


"বন্যার্তদের পাশে বাঙলা" লেখা ব্যানারে রাস্তাঘাট, মসজিদ এবং বিভিন্ন দোকান থেকে উত্তোলনের মাধ্যমে তাঁরা গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং ক্যাম্পাসের মূল গেটের নিচে বন্যাদূর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রমও চলমান রেখেছে । এখানে নানান শ্রেণি পেশার মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বিভিন্ন রকমের শুকনো জাতীয় খাদ্য,বস্ত্র এবং অর্থ দিয়ে সহযোগিতা করছেন।


এসব তহবিলের মাধ্যমে গত শনিবার সহস্রাধিক মানুষের জন্য শুকনো খাবার,বিশুদ্ধ পানি,গুরুত্বপূর্ণ ঔষধ এবং সংগ্রহকৃত পোষাক সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে ফেনীর পথে যাত্রা করে শিক্ষার্থীদের একটি টিম। অবশ্য কলেজটি থেকে বন্যাকবলিত অঞ্চলগুলোতে রেসকিউ টিম যেয়ে তাঁদের উদ্ধার কার্যক্রম শুরু করেছে আরও আগে থেকেই। 


এছাড়াও বাংলা বিভাগের উদ্যোগে আজ রাতে তিন শত পরিবারের জন্য শুকনো খাবার নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবে ত্রাণ সহায়তা কার্যক্রমের আরো একটি টিম। এই টিমের কিছু সদস্যরা জানান, আমরা বন্যার্তদের পাশে দাঁড়াতে একটি ফান্ড গঠন করেছিলাম। আমাদের ফান্ডে এক লক্ষ একষট্টি হাজার ছয় শত ঊনসত্তর টাকা উত্তোলিত হয়েছে। এই টাকার মধ্যে শুকনো খাবার পানি এবং ঔষধ, শিশু খাদ্য সহ আরো কিছু গুরুত্বপূর্ণ দ্রব্য নিয়ে তিনশত পরিবারের জন্য ত্রাণ সহায়তা প্যাকেট করা হয়েছে। এগুলো যেন বন্যাকবলিত অঞ্চলের দুঃস্থ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আমরা তার সর্বচ্চ চেষ্টা করব। 


মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ভূপেন হাজারিকার এই বাক্যটি প্রতিটি মানুষের মননে মিশে যাক। মানবিকতা হোক মুক্ত,প্রতিটি অসহায় মানুষের প্রয়োজনে এগিয়ে আসুক প্রতিটি মানব হাত। 





আরও খবর



সরকারি বাঙলা কলেজে "বাঙলার ৬২" উদযাপন।

৭১৬ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে