‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

সরকারি বাঙলা কলেজে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপিত।

  বাংলা ভাষা কেন্দ্রিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাংলাদেশে উচ্চ শিক্ষায় "বাংলা" মাধ্যমে পাঠদানের প্রথম প্রতিষ্ঠান "সরকারি বাঙলা কলেজে" জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহিদদের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই। গত ১৪ ই ফেব্রুয়ারি তারিখে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের "অমর একুশ গ্রন্থ মেলার তাৎপর্য " ও "একুশের চেতনা ও আমাদের জাতিসত্তা" বিষয়ক রচনা এবং কবি নির্মলেন্দ গুণের "আমাকে কি মাল্য দেবে দাও" ও কবি শামসুর রহমানের "বর্ণমালা,আমার দুঃখিনী বর্ণমালা" কবিতা আবৃত্তি বিষয় দিয়ে একুশে ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এবং আজ  একুশে ফেব্রুয়ারি রাষ্ট্র্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করা হয়। 


আজ একুশে ফেব্রুয়ারি অর্থাৎ ৮ ই ফাল্গুন প্রথম প্রহরে কলেজ প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শিক্ষকমণ্ডলী ছাড়াও কলেজের বিভিন্ন অঙ্গ সংগঠন "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি" গানটি বাজানোর সাথে সাথে ফুল দিয়ে শহিদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করেন।  


 এবং পরে সূর্যদয়ের সাথে সাথে- শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ,জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, প্রভাত-ফেরি ও শহিদ মিনারে পুনরায় পুষ্পস্তবক অর্পণ এবং শেখ রাসেল দেয়ালিকা প্রকাশ, আলোচনা সভা-(আলোচনা সভায় বাংলা ভাষা, ভাষা আন্দোলন ও আন্দোলনে শহিদ হওয়া জাতীয় বীরদের সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়)। সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠানটি পালিত হয়েছে। 

আরও খবর



সরকারি বাঙলা কলেজে "বাঙলার ৬২" উদযাপন।

৭১৬ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে