জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নানা আয়োজনের মধ্য দিয়ে বশেমুরবিপ্রবিতে শুভ জন্মাষ্টমী পালন

নানা আয়োজনে বশেমুরবিপ্রবিতে শুভ জন্মাষ্টমী পালন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।



আজ সকালে (১৮ আগষ্ট) শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত হয়ে শোভাযাত্রা টি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও হলরোড হয়ে বিশ্ববিদ্যালয়ের মন্দিরে এসে শেষ হয়।



ভগবান শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করে জানায়, আজ অতি আনন্দের একটা দিন। আজকের এই দিনে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব হয়েছে। দিনটিকে আমরা পরম ভক্তি শ্রদ্ধার সাথে পালন করি। সেই সাথে শিক্ষার্থীরা সবার মঙ্গল কামনা করে।



পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড.নিশীথ কুমার বলেন,আজ ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। ভগবান শ্রী কৃষ্ণ ভগবত গীতায় যে বাণী বলেছেন তা থেকে আমরা জীবনে চলার পথে অনুপ্রাণিত হয় এবং সেই সাথে আজকের এইদিনে সবার মঙ্গল কামনা করছি।



উল্লেখ্য যে, সনাতন ধর্মের প্রবক্তা মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী বৃহস্পতিবার। দ্বাপর যুগের শেষ দিকে এ মহাপূণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকীর কোলে জন্ম নিয়েছিলেন কৃষ্ণ।



সনাতন ধর্মমতে, পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য স্বর্গ থেকে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে পৃথিবীতে।

আরও খবর