শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গবেষণা ভিত্তিক সংগঠন সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (এসআরডি)-এর উদ্যোগে "সাইবার স্পেসে গুজব ও অপরাধ প্রতিরোধে তরুণ নারীদের ভূমিকা" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২ মে) সকাল ১১টায় সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (এসআরডি)-এর নিজস্ব কার্যালয়ে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। 


সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ রবি উল্লাহ। সেমিনারে কী-নোট বক্তা হিসেবে বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সায়েদা মাহমুদা।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশীদ, সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন, সহকারী অধ্যাপক শিমন রহমান এবং সহকারী অধ্যাপক আইরিন পারভীন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মো. সুলাইমান (বিসিএস)। তিনি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সাইবারস্পেসের ভূমিকা বিষয়ে বক্তব্য রাখেন।


সেমিনারে কী-নোট বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সায়েদা মাহমুদা সাইবারস্পেসে গুজব ও অপরাধ প্রতিরোধে নারীদের সচেতনতা, তথ্য যাচাই এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, "প্রযুক্তির বিস্তার মানুষের তথ্যপ্রাপ্তি ও যোগাযোগকে সহজ করেছে; তবে একই সঙ্গে ভুয়া তথ্য, গুজব, সাইবার বুলিং, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং অনলাইন হয়রানি নতুন সামাজিক ঝুঁকি তৈরি করছে।"


সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব আইরিন পারভীন সাইবারস্পেসে নারীদের বিরুদ্ধে ছড়ানো ভুল তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্টের প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, "অনলাইনে ভুল তথ্য কেবল ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করে না, বরং নারীর সামাজিক অবস্থান, নিরাপত্তা ও আত্মবিশ্বাসের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই অনলাইনে কোনো তথ্য প্রচারের আগে উৎস যাচাই, প্রাসঙ্গিকতা বিবেচনা এবং দায়িত্বশীল আচরণ জরুরি।"


সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিমন রহমান নারীর ব্যক্তিজীবনে সাইবার বুলিংয়ের প্রভাব নিয়ে বক্তব্য দেন। তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলেন, "সাইবার হয়রানি ভুক্তভোগীর মানসিক সুস্থতা, সামাজিক সম্পর্ক, শিক্ষা ও স্বাভাবিক জীবনযাপনে গভীর প্রভাব ফেলতে পারে। তিনি ভুক্তভোগীকে দোষারোপ না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানান।"


সমাজবিজ্ঞান সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন সাইবারস্পেসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, "এআই শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও তথ্য অনুসন্ধানে নতুন সুযোগ তৈরি করলেও ডিপফেক, বিকৃত ছবি, ভুয়া কনটেন্ট এবং ব্যক্তিগত তথ্য ব্যবহারের ঝুঁকিও বাড়িয়েছে। তাই নারীদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা ও তথ্য সুরক্ষা সম্পর্কে সচেতন হতে হবে।"


সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মজনুর রশীদ সাইবারস্পেসে নৈতিক অনুশীলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, "সাইবারস্পেসকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই; বরং সত্য-মিথ্যা যাচাই, ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্বশীল কনটেন্ট ব্যবহারের মাধ্যমে এই পরিসরকে নিরাপদ করতে হবে। তার মতে, ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক সচেতনতা, সরকারি সুরক্ষা ব্যবস্থা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের দায়িত্বশীলতা-সব স্তরেই সমন্বিত উদ্যোগ প্রয়োজন।"


অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে এসআরডি'র এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ নোমান আমীন বলেন, "আজকের অনুষ্ঠান শিক্ষার্থীদের সাইবারস্পেসে নারীদের নিরাপত্তা বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছে। এসআরডি সবসময় সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা করার পাশাপাশি সমস্যাগুলোর সমাধান বের করার জন্য কাজ করে যাচ্ছে‌। আজকে সাইবারস্পেসে গুজব ও অপরাধ প্রতিরোধে নারীদের ভূমিকা শীর্ষক সেমিনার থেকে উত্থাপিত বিষয়গুলোকে সামনে রেখে আগামীতে এসআরডি টিম পর্যায়ে কাজ করবে। আমরা আশাবাদী আমাদের সামাজিক কাজগুলো সমাজের বিভিন্ন সমস্যাগুলো সমাধান বের করতে সহায়ক ভূমিকা রাখবে।"


এছাড়া সেমিনারে সাইবার অপরাধ মোকাবেলায় ডিজিটাল লিটারেসি বৃদ্ধি, আইনি সচেতনতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বক্তারা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তুলতে গুরুত্বারোপ করেন। 


উল্লেখ্য, সেমিনারটি বাস্তবায়নে যৌথভাবে সহযোগিতা করেন গোপালগঞ্জ জেলা তথ্য অফিস এবং বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ আগ্রহী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

আরও খবর