বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

গোবিপ্রবিতে ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষার্থীদের জন্য আধুনিক, সহজ ও ঝামেলামুক্ত আর্থিক সেবা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।


বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দপ্তরে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গোবিপ্রবির পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং ইউসিবি’র পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহবাজ তালাত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।


শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বহুল প্রতীক্ষিত এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চুক্তির মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “ক্যাশলেস ক্যাম্পাস” ব্যবস্থা চালু করা এবং শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করা।


এ চুক্তির আওতায় শিক্ষার্থীরা ঘরে বসেই টিউশন ফি, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ অন্যান্য প্রয়োজনীয় ফি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ডেবিট ও ক্রেডিট কার্ড এবং অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এর ফলে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ইউসিবি’র আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও ঝামেলামুক্ত আর্থিক সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে ইউসিবি’র পক্ষ থেকে বলা হয়, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও আধুনিক আর্থিক সমাধান নিশ্চিত করতে ব্যাংকটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Tag
আরও খবর