প্রকাশের সময়: 04-04-2026 09:57:42 am
জিএসটি গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, ইমার্জেন্সি ওষুধ ও সুপেয় পানির ব্যবস্থা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার নেতাকর্মীরা।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শাখা ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎসহ শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা উপলক্ষে শাখা ছাত্রদলের পক্ষ থেকে তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে পরীক্ষার্থীদের জন্য কলম, স্যালাইন, বিভিন্ন অতিপ্রয়োজনীয় ওষুধ ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়। পাশাপাশি বুথের ভেতরে অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থাও করা হয়।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। পুরো পরীক্ষাটি অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শাখা ছাত্রদলের পক্ষ থেকে হেল্প ডেস্কের ব্যবস্থা ছিল; পরীক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার জন্য মেডিসিন সামগ্রীর ব্যবস্থাও ছিল। এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যরা সার্বক্ষণিক শিক্ষার্থীদের তদারকির জন্য মাঠে ছিলেন, যা পরীক্ষার্থীদের জন্য বেশ সহায়ক হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসভিত্তিক অন্যান্য সংগঠনও সার্বিকভাবে সহযোগিতা করেছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বিশেষভাবে ধন্যবাদ জানানো হচ্ছে, যারা যথেষ্ট আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পুরো কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছে।
১৬২ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৬৪ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৮৬ দিন ১ ঘন্টা ৪৮ মিনিট আগে
২১৫ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
২১৫ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে
২১৫ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
২১৫ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে