লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

গোবিপ্রবি প্রশাসনের বর্ষপূর্তিতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিয়ম



গোবিপ্রবি প্রতিনিধি:

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসনের বর্ষপূতি উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিগত এক বছরে প্রশাসনের নানা কর্মকাণ্ডের তথ্য উপস্থাপন করা হয়।


এ সময় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা প্রয়োজন। কেননা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জনগণের অর্থে পরিচালিত হয়। যদিও বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত এখানে কোনো জবাবদিহিতা বলতে কিছুই ছিলো না। অনিয়ম আর দুর্নীতির কারণে নানাবিধ সমস্যা এবং বিশৃঙ্খল অবস্থায় প্রতিষ্ঠানটি চলছিলো। বর্তমান প্রশাসন সেখান থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এবং আগামীতে কোনো ধরনের দুর্নীতি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।


অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমরা এক বছরে দেশের মধ্যে একটি ভালো প্রতিষ্ঠান তৈরির চেষ্টা করেছি। অনিয়ম ও দুর্নীতি দূর করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে কাজ করছি।


ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, এই বিশ্ববিদ্যালয়ে সারাদেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছে। তাদের জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য অনেক বেশি বাজেট প্রয়োজন। আমরা সে বিষয়ে সরকারের সুনজর পেতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করছি।  


অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ২০২৪ সালের ২৮ অক্টোবর পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তিতে সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।


এদিকে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট ও সকল দপ্তর প্রধানসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর