প্রকাশের সময়: 17-08-2025 04:27:53 pm
বিরামপুর কে আদর্শ উপজেলা গড়ে তোলার লক্ষ্যে বিরামপুরে "পিস আইডিয়াল স্কুল এন্ড কলেজ" এর উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময়,আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট ) সকাল১১ টায় বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
পিস আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য ওবায়দুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পিস আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ কবীর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী হাসপাতালের জুনিয়র কনসার্টেড ও পিস আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপদেষ্টা ডাঃ আনোয়ার কবীর উজ্জ্বল।
সভাপতির বক্তব্যে ডাঃ কবীর হোসাইন বলেন, বিরামপুর উপজেলাকে উন্নত, প্রযুক্তিবান্ধব ও আধুনিক করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং বিরামপুর কে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।
শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী ১০ জনসহ উপস্থিত সকল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পিস আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ কবীর হোসাইন । বক্তব্য রাখেন, ডাঃ আনোয়ার কবির উজ্জল, ভাদুরিয়া স্কুল এ- কলেজের সহকারী অধ্যাপক ওবাইদুল ইসলাম, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদ, ডাঃ মাহফুজুল হক মামুন, হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামান হোসেন, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরিনা বেগম, পারগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম শামীম, এরশাদুল বারি চৌধুরী প্রমূখ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে বিরামপুর, হাকিমপুর ও নবাবগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
১১৬ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে
১১৮ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১১৮ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩৯ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে
১৬৯ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে
১৬৯ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে
১৬৯ দিন ১ ঘন্টা ৫২ মিনিট আগে
১৬৯ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে