শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি

ভেটেরিনারি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, দাবি আদায়ে আলটিমেটাম


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে নিজেদের বিভাগের কক্ষগুলো তালাবদ্ধ করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে বিভাগটিকে স্বতন্ত্র ফ্যাকাল্টিতে উন্নীতকরণ, দ্রুত শিক্ষক নিয়োগ এবং বিভাগীয় সংস্কার উল্লেখযোগ্য।  


আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন,তারা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এসময় তারা ৫ দফা কর্মসূচি ঘোষণা করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, "প্রথম ধাপে আমরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করেছি এবং ক্লাসরুম তালাবদ্ধ করেছি। প্রশাসন আগামী বৃহস্পতিবারের মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ না নিলে বিভাগীয় অফিস ও চেয়ারম্যান কক্ষেও তালা দেওয়া হবে।"


তারা আরও বলেন, "আমরা লিখিত রোডম্যাপ এবং দৃশ্যমান অগ্রগতির আগে আন্দোলন থেকে পিছু হটবো না। প্রয়োজনে প্রশাসনিক দপ্তরে অবস্থান ও আমরণ অনশনেও যেতে পারি।"

শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "এই আন্দোলনের প্রেক্ষিতে এএসভিএম বিভাগের কোনো শিক্ষার্থী যদি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়, তার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।"


উল্লেখ্য, বিভাগটিতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটসহ নানাবিধ সমস্যা বিদ্যমান। যেখানে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের নীতিমালা অনুযায়ী ফ্যাকাল্টির আওতাধীন ১২টি ডিপার্টমেন্টের জন্য কমপক্ষে ২৫ জন শিক্ষকের প্রয়োজন, সেখানে বিভাগের দায়িত্ব পালন করছেন মাত্র ৩ জন  শিক্ষক,এর মধ্যে দুইজন শিক্ষা ছুটিতে রয়েছে। 


শিক্ষার্থীদের দাবি, এই সংকট নিরসনে দ্রুত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না নিলে আন্দোলনের মাত্রা আরও তীব্র হবে।

Tag
আরও খবর