গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

হল ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ভিসির বাসভবন ঘেরাও

হল ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ভিসির বাসভবন ঘেরাও


/ প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের হল থেকে নামাতে যাবে না- বশেমুরবিপ্রবি প্রক্টর 



বশেমুরবিপ্রবি(গোপালগঞ্জ) সংবাদদাতা

 


সরকারি নির্দেশনা অনুযায়ী বুধবার (১৭ জুলাই) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। রেজিস্ট্রার দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রদের ১৭ জুলাই বিকাল ৫ টার মধ্যে এবং ছাত্রীদের ১৮ জুলাই সকাল ১০ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে দেয়া এক চিঠিতে শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নির্দেশনায় শিক্ষার্থীদের আবাসিক হলও ছাড়তে বলা হয়েছে।


তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন, ইউজিসির বিজ্ঞপ্তি প্রকাশের রাতেই তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা হল ছাড়বেন না। 


পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বুধবার বিকাল ৪ টায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেন ও মেইনগেটে গায়েবানা জানাযার আয়োজন করেন। এরপর বিকাল ৫ টার দিকে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশের প্রতিবাদে ও নোটিশ প্রত্যাহারের দাবিতে ভিসির বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা।


এসময় ভিসি একিউএম মাহবুব আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি বলেন, 'আমি এমন কোন কাজ করব না যেন শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হয়। আমি তোমাদের উপর বল প্রয়োগ করব না। আমি চাইনা বাইরের পুলিশ ক্যাম্পাসের ভিতরে আসুক'। নোটিশ প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, 'নোটিশ প্রত্যাহার করতে হলে রিজেন্ট বোর্ড সদস্যদের সাথে বসতে হবে। তবে অন্য বিশ্ববিদ্যালয় নোটিশ প্রত্যাহার করলে আমরাও হল ছাড়ার নোটিশ প্রত্যাহার করব'। এসময় শিক্ষার্থীরা ভিসিকে ৬ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ভিসি বাসভবন ত্যাগ করেন।


বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল, বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস হলের একাধিক আবাসিক শিক্ষার্থীদের সাথে কথা বললে তাঁরা জানান, "কোটা আন্দোলকে বানচাল করতে সরকার এখন বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের ঘোষণা দিয়েছে। আমরা এই ঘোষণা মানি না, আমরা হল ছাড়ছি না আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন যেমন চলবে তেমনি আমরা হলেই অবস্থান করব"।


শিক্ষার্থীরা আরো বলেন, "হল বন্ধ হবে না। কেউ বন্ধ করতে আসলে খবর আছে। সবাই কর্মবিরতিতে, একমাত্র আমরাই আছি। বিদ্যুৎ লাইন কেটে দিলে, পানির লাইন কেটে দিলেও আমরা হল থেকে নামবো না"।


চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে বশেমুরবিপ্রবি প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের হল শিক্ষার্থীদের বিষয়। প্রক্টরিয়াল বডি তাদের হল থেকে নামাতে যাবে না। বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশি অভিযানের লক্ষ্যে পুলিশ প্রবেশ করার কোনো অনুমতিও তার পক্ষ থেকে দেওয়া হবে না। তবে শুধু প্রক্টর, গার্ড বা ১০-১৫ জন শিক্ষকের পক্ষে শত শত মানুষকে ঠেকিয়ে রাখা সম্ভব নয় তাই শিক্ষার্থীদের সাবধানে শান্তিপূর্ণ অবস্থান রেখে চলতে নির্দেশ দিয়েছেন তিনি।

Tag
আরও খবর