গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ মিছিল




বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ


সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে মিছিল করেন শিক্ষার্থীরা। 



মঙ্গলবার (১৬ই জুলাই) বেলা সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকেন অসংখ্য সাধারণ শিক্ষার্থী এবং এক পর্যায়ে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে জয় বাংলা চত্বরে অবস্থান নেয়।


বিক্ষোভ মিছিলকালে বশেমুরবিপ্রবি প্রক্টরিয়াল বডি, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকরা অবস্থান নেন কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা যেন ঘটে। এ বিষয়ে প্রথম থেকেই শিক্ষার্থীদের বার্তা দিতে থাকেন তারা। এদিকে বশেমুরবিপ্রবি ছাত্রলীগও শান্তিপূর্ণ অবস্থান নেন। 


বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘ঢাবিতে হামলা কেন, জবাব চাই চাই’, চবিতে হামলা কেন, জবাব চাই জবাব চাই, জাবিতে হামলা কেন, জবাব চাই জবাব চাই, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘মামলা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’ 'কোটা না মেধা, মেধা মেধা' ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 



শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে জয় বাংলা চত্বরে সমবেত হয়ে জানান, ঢাবি, জাবি ও চবিতে ছাত্রলীগ যে ন্যাক্কারজনক হামলা করেছে, বশেমুরবিপ্রবি বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে থেকে তার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা সংবাদে দেখেছেন আমাদের সহযোদ্ধাদের উপর কি রকম নৃশংসতা চালানো হয়েছে। আজকের এই বিক্ষোভ মিছিল এই আন্দোলনের একটা ট্রেইলার মাত্র। আগামীতে ছাত্র সমাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো শক্ত অবস্থানের জানান দিবে। 



শিক্ষার্থীরা আরো বলেন, আমাদের এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন। আগামী দিনে কেন্দ্রীয় ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যে কর্মসূচি দেওয়া হবে সেটিই বাস্তবায়ন করা হবে। বিক্ষোভ আন্দোলন শেষে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের আন্দোলনের স্থান ত্যাগ করতে দেখা যায়।



উল্লেখ্য, সাধারণ শিক্ষার্থীদের এ কর্মসূচিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য উপস্থিত ছিলেন প্রক্টর ড. কামরুজ্জামান। প্রক্টরিয়াল বডি ছাড়াও অন্যান্য শিক্ষকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Tag
আরও খবর