বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বশেমুরবিপ্রবি শিক্ষক ড. গোলাম ফেরদৌস, চিকিৎসায় প্রয়োজন পঁচাত্তর লাখ টাকা



বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ


দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে (Acute Myeloid Leukemia) আক্রান্ত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. গোলাম ফেরদৌস।


শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি গত ১৬ মার্চ ২০২৪, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণের জন্য যান। সেখানে পরীক্ষানিরীক্ষা শেষে জানতে পারেন তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত।


দায়িত্বরত চিকিৎসকরা জানান, উন্নত চিকিৎসার স্বার্থে বিদেশে গিয়ে ড. গোলাম ফেরদৌসের জরুরি ভিত্তিতে বোনমেরু ট্রান্সফার করাতে হবে। যার জন্য প্রায় পঁচাত্তর লাখ (৭৫,০০০০০) টাকা প্রয়োজন। ইতোমধ্যে তার চিকিৎসায় পারিবারিকভাবে জমানো প্রায় সব অর্থ ব্যয় করা হয়েছে। বর্তমানে পরিবারের পক্ষে তার চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।


এ অবস্থায় ড. গোলাম ফেরদৌসের পরিবার মাননীয় প্রধানমন্ত্রী, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কৃষি গবেষণা কাউন্সিলভুক্ত প্রতিষ্ঠান, কৃষিবিদ ইন্সটিটিউশনসহ দেশ ও বিদেশের বিত্তবান ব্যক্তিদের প্রতি মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।


প্রসঙ্গত, ড. গোলাম ফেরদৌস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২০১৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন। ২০২১ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে সুনামের সাথে শিক্ষকতা করে আসছিলেন। এছাড়াও বিভিন্ন সময় তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে উন্নয়নমূলক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করেন।



আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যমঃ


১. ড. গোলাম ফেরদৌসের ব্যক্তিগত ব্যাংক হিসাব (অগ্রণী ব্যাংক লিমিটেড, বিএসএমআরএসটিইউ শাখা, গোপালগঞ্জ, সঞ্চয়ী হিসাব নং ০২০০০১২৭৯৭৩৮৩)


২. ড. গোলাম ফেরদৌসের ব্যক্তিগত বিকাশ একাউন্ট (০১৭১২-৭৯৪২০৩)। 

Tag
আরও খবর