বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বশেমুরবিপ্রবি’তে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন


বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত মানবিক শাখার গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (৩ মে ২০২৪) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত মানবিক শাখার (বি ইউনিট) এই পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯২.৭৩ শতাংশ। ২৩৪১ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেয় ২১৭১ জন।পরীক্ষাকালীন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেন ও ভর্তি পরীক্ষা কমিটি বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।পরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের সর্বাত্মক চেষ্টা করছি যাতে কোনো ভর্তিচ্ছু জালিয়াতি করতে না পারে।



এদিকে প্রশাসনের পক্ষ থেকে সকলের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করার পাশাপাশি ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের সার্বিক সেবা দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনও কাজ করে যাচ্ছে। দায়িত্বরত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহযোগিতা করছেন।সকলের সার্বিক সহায়তায় দ্বিতীয় দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুব। প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ মে বেলা ১১টা থেকে ১২ টা। তিন ইউনিটে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় বসবে ৪৪৮১ জন। 

Tag
আরও খবর