শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি

ডিআইইউসাসের ১০ সাংবাদিক শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় বশেমুরবিপ্রবিতে মানবন্ধন


বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) কার্যক্রম বন্ধের নির্দেশ ও সাংবাদিকতা পেশায় যুক্ত ১০ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ। ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের (ইউজেএফ) নির্দেশে সারাদেশে একযোগে সকল ক্যাম্পাসে প্রতিবাদ জানিয়ে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বশেমুরবিপ্রবিতে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেয়।


সোমবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাব, বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরাম, বশেমুরবিপ্রবি রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দ। 


দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিফাত ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি মেসেঞ্জারের প্রতিনিধি শেখ মোঃ মেহেদী হাসান সাকিব, 


সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সজিবুর রহমান, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি সাজ্জাতুজ্জামান সুজন।




বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি মেসেঞ্জারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ মোঃ মেহেদী হাসান সাকিব বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের কাজ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, রুখে দাঁড়ানো। ডিআইইউসাস ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পরে তারা বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে স্বোচ্ছার ছিলো এবং তাদের দমিয়ে রাখতে তাদের বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমি বলতে চায় আমরা বশেমুরবিপ্রবি প্রেসক্লাব ডিআইইউসাসের পাশে আছে এবং সংগঠনটির ১০ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ তুলে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমার আহব্বান থাকবে।


দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজিবুর রহমান ডিআইইউসাসের ১০ জন শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা জানি ক্যাম্পাস সাংবাদিকতা ইতিবাচক সংবাদের পাশাপাশি বিভিন্ন নেতিবাচক সংবাদ দূর্নীতি, অন্যায় তুলে ধরে। কিন্তু এই দূর্নীতি অন্যায় তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকরা বার বার বাক রুদ্ধ হচ্ছে। এই অপরাধেই বহিষ্কার করা হয়েছে ডিআইইউসাসের ১০ সাংবাদিককে। ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হলেও মার্ক টেম্পারিং, দুর্নীতির বিরুদ্ধে নিউজ করায় এখন সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি সাংবাদিকদের বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারির উদ্দেশ্যে তিনি বলেন, আজ রংপুরের সাংবাদিকরা আপনাকে বর্জন করেছে কাল সারা দেশের সাংবাদিকরা আপনাকে বর্জন করবে। তার আগেই এই ১০ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন।


উল্লেখ্য, মার্ক টেম্পারিং, দুর্নীতি, অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গত ১৩ মার্চ (বুধবার) বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন ও রেজিস্ট্রার (ইনচার্জ) মো.আবু তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ দেওয়া হয়।

আরও খবর