বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বশেমুরবিপ্রবি'তে সুশাসন প্রতিষ্ঠায় কর্মকর্তাদের শুদ্ধাচার প্রশিক্ষণ


বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।


আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সেল ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই প্রশিক্ষণের আয়োজন করে।


কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে চিন্তা চেতনা নিয়ে বাঙালিদের মুক্তি দিয়েছেন, বঙ্গবন্ধুর সেই চেতনা লালন করতে হলে আমাদের যার যার যতটুকু কাজ তা সঠিকভাবে সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে শুদ্ধাচার বাস্তবায়ন শীর্ষক এসব কর্মশালা আমাদের সহায়তা করবে। যাতে আমরা এই বিশ্ববিদ্যালয়কে নিজের বলে ভাবতে শিখি, কর্মস্থল ও ব্যাক্তিজীবনেও শুদ্ধাচার মেনে চলি। তাহলেই আমাদের দেশ এগিয়ে যাবে।


এ সময় ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা ড. মো. মোবারক হোসেন বলেন, দিনকে দিন আমরা যেভাবে বিপথে যাচ্ছে, অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করা জরুরি।


প্রশিক্ষণ কর্মশালায় কোর্স পরিচালনা করেন আইকিউএসি'র পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া ও নৈতিকতা কমিটির ফোকাল পয়েন্ট ইঞ্জিনিয়ার এখ এম এস্কান্দার আলী। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)'র পরিচালক (কৃষি মৎস ও প্রাণিসম্পদ) কৃষিবিদ মো. মাহামুদন্নবী।

Tag
আরও খবর