পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের আয়োজনে "অমর ২১ শে কুইজ প্রতিযোগিতা ২০২৪" অনুষ্ঠিত

 গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে  মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে    "অমর ২১ শে কুইজ প্রতিযোগিতা ২০২৪" একাডেমিক ভবনের ৪১৩ নম্বর রুমে অনুষ্ঠিত হয়েছে । বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।



প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে  রসায়ন বিভাগের  সুমাইয়া আক্তার।  দ্বিতীয় স্থান অর্জন করে ফিসারিস এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী  খালেদ বিন বাশার এবং৷ যুগ্ম ভাবে তৃতীয় স্থান অর্জন করে  সিএসই বি়ভাগের আরিফুল ইসলাম এবং ফার্মেসি বিভাগের মোঃ জুবায়ের।


আয়োজক কমিটির আহবায়ক আলিফ আফ্রিদি  বলেন অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের।


এইজন্য আজকের এই মহান দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেয়ার জন্য আয়োজন করা হয় অমর একুশে কুইজ  প্রতিযোগিতা।


 ক্লাবের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বলেন, সকালে শহিদ মিনারে ক্লাবের পক্ষ থেকে  পুষ্পস্তবক অর্পণ  করার পর  অমর ২১শ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


Tag
আরও খবর