শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন পীরগাছায় জমি নিয়ে বিরোধে গাছ ও বাঁশঝাড় কেটে ফেলার অভিযোগ লোহাগাড়ায় বিদ্যুতের ভয়াল স্পর্শে হেফজ ছাত্রের মৃত্যু দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট , কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার এক সুদীর্ঘ ইতিহাসের ধারক ও বাহক - এমপি জাহাঙ্গীর আলম ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান হলেন জয়পুরহাটের টুটুল ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার পীরগাছা বিএম কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব হোসেনকে সংবর্ধনা *কক্সবাজার জেলার দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি গ্রেফতার।* নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি, লাগল সহযোগীর বুকে বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪

বিশ্বসেরা গবেষকের তালিকায় বশেমুরবিপ্রবির ৬৮ শিক্ষক শিক্ষার্থী

  আলপার ডগার (এডি) "সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং–২০২৪" এ বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (বশেমুরবিপ্রবি ) সর্বমোট ৬৮  জন গবেষক জায়গা করে নিয়েছেন। র‍্যাংকিংয়ে সারা বিশ্বের ২২ হাজার ৭৭৪টি বিশ্ববিদ্যালয় থেকে ১৪ লাখ ৪৩ হাজার ৯১ জন বিজ্ঞানী ও গবেষক আছেন।


এডি সায়েন্টিফিক ইনডেক্সের অফিসিয়াল ওয়েব পেজে এই তালিকা প্রকাশিত হয়। 


তালিকায় দেখা যায়, এ বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গবেষকদের মধ্যে প্রথম স্থানে আছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী  অধ্যাপক ড. দীপংকর কুমার।  

তিনি গাণিতিক বিজ্ঞান বিষয়ে গবেষণা করে বশেমুরবিপ্রবিতে প্রথম, বাংলাদেশে ২৯৭তম, এশিয়া মহাদেশের মধ্যে ৫৮ হাজার ৮১৫.


বশেমুরবিপ্রবিতে  গবেষকদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন জাহিদুল ইসলাম শুভ (বাংলাদেশে ৩৪৬তম)। ৩য় অবস্থানে আছেন মিলন মন্ডল (বাংলাদেশে ১০২৫ তম)। 


‘আলপার ডজার সায়েন্টিফিক ইনডেক্স’ এমন একটি জরিপ যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও দেশের গবেষকদের অ্যাকাডেমিক প্রকাশনায় তাদের কর্মদক্ষতাকে স্থান দেওয়া হয়। বিজ্ঞানী ও গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের গত ছয় বছরের গবেষণার এইচ-ইনডেক্স, আইটেন-ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে থাকে এডি সায়েন্টিফিক। বিশ্বের সেরা গবেষক, মহাদেশভিত্তিক সেরা গবেষক এবং দেশভিত্তিক সেরা গবেষকের তালিকা প্রকাশ করা হয় এই র‍্যাংকিংয়ে। 


এবারে সেরা বিজ্ঞানী ও গবেষকের তালিকায় সারা বিশ্বের মধ্যে শীর্ষে অবস্থান করছেন দক্ষিণ কোরিয়ার ইয়ং পুক ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এইচ. জে. কিম। একক বিশ্ববিদ্যালয় হতে সর্বাধিক সংখ্যক গবেষক হিসেবে উক্ত তালিকায় প্রথম স্থানে আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।


এশিয়া মহাদেশ থেকে ৪ লাখ ৩৬ হাজার ২১৭ জন। বাংলাদেশ থেকে ১০ হাজার ৩৩ জন বিজ্ঞানী ও গবেষক আছেন এবারের জরিপে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬৬৫ জন এ তালিকায় স্থান করে নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) যেখান থেকে তালিকায় জায়গা পেয়েছেন ৫০৩ জন। এরপরই ৪৮৩ জন বিজ্ঞানী ও গবেষক নিয়ে তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি।

Tag
আরও খবর