দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

দীর্ঘদিন পরে বশেমুরবিপ্রবিতে ইমপ্রুভমেন্ট নিয়ে জটিলতা কাটছে

দীর্ঘদিন পরে বশেমুরবিপ্রবিতে ইমপ্রুভমেন্ট নিয়ে জটিলতা কাটছে

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইম্প্রুভমেন্ট চালু হলেও নীতিমালা পাশ না হওয়ায় জমা নেওয়া হচ্ছিলো না ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার খাতা। এতে, ভোগান্তিতে পড়ছিলো শিক্ষার্থীরা।পূজার ছুটির কয়েক দিন আগেও নীতিমালা পাশ না হওয়ায় পরীক্ষা নিয়ন্ত্রক এর দপ্তর থেকে খাতা ও মার্ক জমা নেয়া সম্ভব হচ্ছিলো না। তবে পরবর্তীতে সমাধানে আসা গেছে। প্রত্যেক বিভাগে দেয়া হচ্ছে চিঠি।


জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক যুগ পূর্ণ হলেও দীর্ঘদিন ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু ছিল না। এতে করে কোনো কোর্সে যেসব শিক্ষার্থীর পরীক্ষার ফল খারাপ হয় তাদের ওই কোর্সে পুনরায় ভালো ফলাফল করার সুযোগ ছিল না। কিন্তু, সম্প্রতি বর্তমান প্রশাসন ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করলেও নীতিমালা পাশ না হওয়ায় ইম্প্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থীদের খাতা/ফলাফল জমা নেয়া হচ্ছিলো না পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে। 


জানা যায়, শিক্ষার্থীরা ভালো ফলাফলের উদ্দেশ্যে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিলেও সেসব খাতা জমা নেয়া হচ্ছিলো না। এতে করে শিক্ষার্থীদের ফলাফল নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলো। অনেক শিক্ষার্থীর স্নাতক শেষ হতে চলেছে। ইম্প্রুভমেন্ট নিয়ে তাদেরও ধোঁয়াশা ছিলো। তবে এখন থেকে আর সমস্যা থাকছে না।প্রতি বিভাগেই দেয়া হচ্ছে চিঠি।ইম্প্রুভমেন্ট জটিলতা কাটতে চলেছে বশেমুরবিপ্রবিতে।


এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম গোলাম হায়দার বলেন, আমরা চাই শিক্ষার্থীরা ভালো ফলাফল করুক।উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাক। ইম্প্রুভমেন্ট সিস্টেম এর ফাইনাল নীতিমালা পাশ না হওয়ায় আমরা ফলাফল নিতে পারছিলাম না। তবে এখন সে সমস্যার সমাধান করা গেছে। প্রতি বিভাগেই এ সংক্রান্ত চিঠি পাঠানো হচ্ছে। 

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন বলেন, "পূজার ছুটির আগে আমরা বিষয়টি সমাধান করে সার্কুলেশন করে দিয়েছি।আপাতত জটিলতা নেই।"

আরও খবর