শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

' জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেলেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী রিয়াজ




 স্বাস্থ্য প্রযুক্তিতে  বিশেষ অবদানের জন্য ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ রিয়াজ হোসাইন । তার প্রতিষ্ঠিত ঔষধ বিষয়ক তথ্যসম্পর্কিত  অনলাইন প্ল্যাটফর্ম ‘ক্লিয়ার কনসেপ্ট’ উদ্ভাবন ও যোগাযোগ ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড পান।  


গত শনিবার (১৮ নভেম্বর) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।  


এ বছর সারা দেশে ছয়টি ক্যাটাগরিতে তরুণদের ১২ টি সংগঠনকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।


বশেমুরবিপ্রবি শিক্ষার্থী মোঃ রিয়াজ হোসাইন  এর সংগঠন   ‘ক্লিয়ার কনসেপ্ট’ দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ২৫০ জনের বেশি সক্রিয় সদস্যকে নিয়ে নিশ্চিত করবো সঠিক এবং নিরাপদ ঔষুধের ব্যবহারএই স্লোগানকে ধারণ করে ২০১৯ সাল থেকে স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে।


জয় বাংলা এ্যাওয়ার্ডে পুরস্কিত হওয়ার পর মিরাজ হোসাইন  বলেন,প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করি  মহান আল্লাহ তাআলার প্রতি তার অশেষ রহমতে এবং আমার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অর্জন। আমি,আর ও ধন্যবাদ জানাই, আমার মা, বাবা বড় ভাই, বোন এবং সকল শিক্ষক এবং আমার ডিপার্টমেন্টের সবার প্রতি। 

এই অর্জনের পিছনে ছিল আমাদের অক্লান্ত পরিশ্রম, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ হীরক শেখ ভাইয়ের প্রতি। তিনি  আমাকে তার সাথে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে ওনার অক্লান্ত পরিশ্রমেই আজকের এই Joybangla Youth Award 2023 আমরা পেয়েছি। সারা বাংলাদেশের ৭০০+ সংগঠনের মধ্যে আমরা innovation and communication ক্যাটাগরিতে এওয়ার্ড অর্জন করি। আমি বলবো এদেশের তরুনরা দেশের সাধারণ মানুষের জন্য যেন কিছু উপহার দিতে পারে। আমরা স্বাস্থ্য বিষয়ে ঔষধ সম্পর্কে মানুষের ভুল গুলো নিয়ে কাজ করি। যেখানে পেশেন্ট কাউন্সিলিং, এন্টিবায়োটিক রেসিস্টেন্স, ড্রাগ ইন্টারেকশন, নারী স্বাস্থ্য এবং কমিউনিকেবল ডিজিজ গুলো নিয়ে ভিডিও কনটেন্ট তৈরী করে মানুষের কাছে পৌঁছে দেই। আমাদের পেইজে প্রায় দুই লক্ষ মানুষ রয়েছে।  তাছাড়া ও এই ঔষধ কেনো খাবো গ্রুপে জয়েন হয়ে ফ্রিতে যেকোনো ঔষধ,রোগ সম্পকিত তথ্য জানতে পারবেন।


 উল্লেখ্য, তারুণ্যের বৃহত্তম প্ল্যাটফর্ম ইয়াং বাংলা ২০১৫ সাল থেকে প্রদান করে আসছে জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড। এর আগের ছয় আসরে ১৪৫ তরুণদের নেতৃত্বাধীন সংগঠনকে সম্মানিত করা হয়েছে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে।

Tag
আরও খবর