জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

বশেমুরবিপ্রবিতে মেলবুর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবিতে মেলবুর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

বিশ্বব্যাপী উদ্যোক্তা তৈরি করতে ইউরোপীয় ইউনিয়নের MELBU (More Entrepreneurial Life at Bangladeshi Universities) শীর্ষক প্রকল্পের অধীনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।



বুধবার ( ৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মশালায় মূলত তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়৷এছাড়া কর্মশালায় প্রশিক্ষিত শিক্ষার্থীদের কাছ থেকে বিজনেস আইডিয়াসহ মার্শম্যালো গেইমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিচক্ষণতা পরীক্ষামূলক কয়েকটি ইভেন্ট পরিচালনা করা হয়।


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মেলবুর প্রতিনিধিগণ। প্রকল্পটির কো-অর্ডিনেটর ও জার্মানির লেইপ জিং বিশ্ববিদ্যালয়ের ড. উটজ ডর্নবার্গার, ওজসেইখ  রস্কিউইসজ, জোলান্টা কোসজেলেউ, মেলাডেন মনোলোভ, পোল্যান্ডের মেলবু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ড. পিওটর ওটেজেসজাও বগুসজ উইস্নিকি বশেমুরবিপ্রবির প্রধান সমন্বয়ক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক মো. রকিবুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, বর্তমান চলমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তরুণ উদ্যোক্তার বিকল্প কিছু নেই৷ তাদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। এ বিষয়ে প্রকল্পটির কো-অর্ডিনেটর ড. উটজ ডর্নবার্গার বলেন, আমরা উদ্যোক্তার শক্তিতে বিশ্বাসী। আমাদের এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা ও মোকাবিলা সম্পৃক্ত যাবতীয় বিষয়ের বাস্তব ধারণা পাবে।



উল্লেখ্য,গত ১৯ আগস্ট বশেমুরবিপ্রবি থেকে ৩ জন শিক্ষক ও ৩ জন শিক্ষার্থীসহ বাংলাদেশ থেকে মোট ৩৬ জন জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা তৈরিবিষয়ক সেমিনারে অংশগ্রহণ করেন৷ নির্বাচিত সবাই ইরাসমাস প্রোগ্রামের অর্থায়নে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহব্যাপী সামার স্কুলে অংশগ্রহণের সুযোগ পান। জার্মানিতে প্রায় অর্ধমাস ধরে অনুষ্ঠিত হওয়া সামার স্কুলে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রকিবুল ইসলাম ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল-আমিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।



এ সময়ে প্রকল্প কর্তৃপক্ষ তাদেরকে আদর্শ উদ্যোক্তা বানাতে যাবতীয় বিষয় শিক্ষা দেয়। এক্ষেত্রে তাদের যাতায়াত খরচসহ জার্মানে অবস্থান কালীনসব খরচ বহন করে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষ।



প্রসঙ্গত, মেলবু মূলত জার্মান, পোল্যান্ড ও বাংলাদেশকে নিয়ে গঠিত প্রকল্প। ত্রিদেশীয় এ প্রকল্পটি বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনা অঞ্চলের বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণ শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী উদ্যোক্তা তৈরিতে কাজ করে আসছে।

আরও খবর